টোকিও অলিম্পিকগামী ভারতীয় অ্যাথলিটদের মানসিক দৃঢ়তা নিয়ে কী বললেন সৌরভ?
টোকিও অলিম্পিকগামী ভারতীয় অ্যাথলিটদের মানসিক দৃঢ়তা নিয়ে কী বললেন সৌরভ?
টোকিও অলিম্পিকগামী ভারতীয় অ্যাথলিটদের মানসিক দৃঢ়তা নিয়ে কথা বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মনের জোরের বলে ভারতীয় অ্যাথলিটরা আগামী গেমসে ভাল ফলাফল করতে পারেন বলে মনে করেন বিসিসিআই সভাপতি। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কী বললেন সৌরভ
সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায়, অলিম্পিকের মতো বড় টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে অ্যাথলিটরা শারীরিকভাবে প্রস্তুত থাকেন। তবে এত বড় টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য কেবল শারীরিক নয়, মানসিক দৃঢ়তা রাখা বিশেষভাবে জরুরি বলে মনে করেন বিসিসিআই সভাপতি। মনের জোর অ্যাথলিটদের পদক জয়ের দিকে এগিয়ে দেয় বলে মনে করেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি।

ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের মতো
টোকিও অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার ক্ষেত্রে অ্যাথলিটদের মনে ইতিবাচক ভাবনা আমদানি ঘটা প্রয়োজন বলে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, অলিম্পিকে অংশ নেওয়া বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলার মতো। বিভিন্ন দেশের অ্যাথলিটদের মধ্যে শারীরিক সক্ষমতার পার্থক্য না ঘটলেও মানসিক শক্তিই অনেককে এগিয়ে দেয় বলে মনে করেন বিসিসিআই সভাপতি।

সিন্ধুদের টোকিও রওনা
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আগামী ১৭ জুলাই ভারত ছাড়ছে ভারতীয় অ্যাথলিটদের প্রথম দল। ১৮ জুলাই তাদের টোকিও পৌঁছনোর কথা। সদ্য বিশ্বকাপ খেলা ওঠা ভারতীয় শুটাররা আগামী ১৬ জুলাই ক্রোয়েশিয়া থেকে টোকিওর বিমান ধরবেন। তাঁরা ১৭ জুলাই জাপান পৌঁছবেন বলে জানানো হয়ছে।

টোকিওগামী মোট ভারতীয় অ্যাথলিট
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, টোকিও গেমসে অংশ নিতে চলেছেন দেশের ১২৬ জন অ্যাথলিট। তাঁদের সঙ্গে ৭৫ জন সাপোর্ট স্টাফও যাচ্ছেন বলে জানানো হয়েছে। সবমিলিয়ে ভারত থেকে মোট ২০১ জন টোকিওগামী বিমান ধরতে চলেছেন। আগামী অলিম্পিকে অংশ নিতে চলা ভারতীয় অ্যাথলিটদের মধ্যে ৫৬ শতাংশ পুরুষ ও ৪৪ শতাংশ মহিলা বলে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে। টোকিওগামী অ্যাথলিটদের মধ্য ৭৮ জন কোটার ভিত্তিতে যোগ্যতা অর্জন করেছেন।












Click it and Unblock the Notifications