পার্থিবের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ ঘাঁটলেন ১৮ বছরের মধুর অতীত, শুভেচ্ছা শাহেরও

পার্থিবের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ ঘাঁটলেন ১৮ বছরের মধুর অতীত, শুভেচ্ছা শাহেরও

বুধবার সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক পার্থিব প্যাটেল। বিদায়বেলায় দেশের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ক বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ৩৫ বছরের ক্রিকেটার। তার জবাব দিয়েছেন মহারাজও। স্মৃতির সরণী ধরে হেঁটে ঘেঁটেছেন ১৮ বছরের পুরনো স্মৃতি।

কী বললেন সৌরভ

কী বললেন সৌরভ

পার্থিব প্যাটলকে ভারতীয় ক্রিকেটের দুর্দান্ত অ্যাম্বাসেডর বলে আখ্যা দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গুজরাতের উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও তাঁর অসাধারণ বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি। আদ্যন্ত টিমম্যান এবং পরিশ্রমী পার্থিবকে আগামী জীবনের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন সৌরভ।

কী বলেন পার্থিব

কী বলেন পার্থিব

২০০২ সালে মাত্র ১৭ বছর বয়সে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন পার্থিব প্যাটেল। একটিও রঞ্জি ট্রফির ম্যাচ না খেলা অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের অধিনায়ককে সাহস করে অস্ট্রেলিয়া সফরে নিয়ে গিয়েছিলেন টিম ইন্ডিয়ার তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। দাদা সেদিন পাশে না দাঁড়ালে তিনি যে এতদূর পৌঁছতে পারতেন না, তা স্বীকার করেছেন পার্থিব। তাই বিদায়বেলায় বিসিসিআই সভাপতির প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন গুজরাতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

কী বললেন জয় শাহ

কী বললেন জয় শাহ

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানানো পার্থিক প্যাটেলকে ধন্যবাদ জানিয়েছন বিসিসিআই সচিব জয় শাহ। গুজরাতের ঝুলি একমাত্র রঞ্জি ট্রফি তুলে দিতে পার্থিবের উজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করেছেন সে রাজ্য থেকেই উঠে আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পুত্র।

অবসর নিয়েছেন পার্থিব

অবসর নিয়েছেন পার্থিব

বুধবার টুইটারে লম্বা নোট লিখে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন পার্থিব প্যাটেল। গত ১৮ বছরে বিসিসিআই এবং ভারতীয় ক্রিকেট পরিবারের তরফে তিনি যা পেয়েছেন, তাতে তিনি সম্বৃদ্ধ বলে জানিয়েছেন প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। বিদায়বেলায় জাতীয়, রাজ্য এবং আইপিএল দলে তাঁর সঙ্গে এবং বিরুদ্ধে খেলা সব ক্রিকেটার, অধিনায়ক এবং প্রাক্তনীদের ধন্যবাদ জানিয়েছেন পার্থিব। কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতি। সর্বোপরি পরিবারের সকল সদস্যদের সমর্থনের কথা উল্লেখ করেছেন পার্থিব প্যাটেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+