বিরাটের বক্তব্য নিয়ে পদক্ষেপ করবে বিসিসিআই, স্পর্শকাতর বিষয়ে সৌরভ আরও কী বললেন?

বিরাট কোহলি সৌরভ গঙ্গোপাধ্যায়কে মিথ্যাবাদী প্রতিপন্ন করতে যে মন্তব্য গতকাল করেছেন তা নিয়ে পাল্টা আক্রমণের রাস্তায় হাঁটছেন না বোর্ড সভাপতি। বলা ভালো, পিচে থিতু হয়ে আত্মবিশ্বাসের সঙ্গেই সাবধানী ইনিংস খেলছেন প্রাক্তন ভারত অধিনায়ক। আজ বেহালায় নিজের অফিসে যাওয়ার সময় সংবাদমাধ্যমকে সৌরভ শুধু বলেন, এ বিষয়ে আমার কিছু বলার নেই। বিষয়টি স্পর্শকাতর। যা করার তা বিসিসিআই-ই করবে।

শোরগোল তুঙ্গে

শোরগোল তুঙ্গে

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিরাট কোহলির সংঘাত নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। ভারতীয় ক্রিকেটে বোর্ড সভাপতির সঙ্গে অধিনায়কের এই সংঘাত নজিরবিহীন। বিরাট কোহলিকে একদিনের অধিনায়কত্ব থেকে সরানোর পর সৌরভ গঙ্গোপাধ্যায় বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করেছিলেন, বিরাটকে তিনি নিজে টি ২০ অধিনায়কত্ব ছাড়তে বারণ করেছিলেন। কিন্তু বিরাট সেটা শোনেননি। সাদা বলের ক্রিকেটে আলাদা অধিনায়ক রাখাও সম্ভব ছিল না। যদিও গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরাট পাল্টা দাবি করে বলেন, তাঁর ক্যাপ্টেন্সি ছাড়ার সিদ্ধান্তের কথা সকলে ভালোভাবেই গ্রহণ করেছিলেন। কেউ তাঁকে ক্যাপ্টেন্সি ছাড়তে বারণ করেননি।

কে ঠিক বলছেন?

কে ঠিক বলছেন?

বিরাট আরও দাবি করেন, ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে তাঁকে সরানোর কথা জানিয়েছেন নির্বাচকমণ্ডলীর প্রধান চেতন শর্মা, সেটাও টেস্ট দল নির্বাচনের বৈঠক শুরুর দেড় ঘণ্টা আগে টেস্ট দল নিয়ে আলোচনার শেষে। সবমিলিয়ে বিরাট কোহলি নিজের হতাশাই ব্যক্ত করেননি, বোর্ড সভাপতির দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন। তবে বিসিসিআইয়ের অনেকেই তথ্য-প্রমাণ হাতে নিয়ে দাবি করছেন, সৌরভ নন, মিথ্যা কথা বলছেন বিরাট কোহলিই। ভিডিও কনফারেন্সেই বিরাটকে অধিনায়কত্ব ছাড়া থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছিল সেপ্টেম্বর মাসেই।

বিরাটের অহংবোধ

বিরাটের অহংবোধ

কে অধিনায়ক থাকবেন, কে দলে সুযোগ পাবেন সেটা দেখা নির্বাচকদের দায়িত্ব। দক্ষিণ আফ্রিকা সফরের একদিনের দল ঘোষণাও হয়নি। তার আগে তাঁকে ক্যাপ্টেন্সি থেকে সরানোর কথা জানিয়ে সৌজন্য দেখিয়েছে বিসিসিআই। বোর্ডেপ একাংশের মতে, রবি শাস্ত্রীকে বশে রেখে বিরাট কোহলি নিজেকে ভারতীয় ক্রিকেটের সর্বেসর্বা বলে এক অহংবোধ অনুভব করে আসছেন। শাস্ত্রী সরতেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে একাধিক ভুল পদক্ষেপ করছেন বিরাট। অথচ অনিল কুম্বলেকে কলকাঠি নেড়ে যে বিরাটই সরানোর ব্যবস্থা করেছিলেন, সেটাও ভারতীয় ক্রিকেটে অজ্ঞাত নয়। কিন্তু দিন যে সব সময় সবার সমান যায় না, সেটা বিরাট এখন ভালোই বুঝতে পারছেন। তাই একটা সত্যিকে ঢাকতে গিয়ে একাধিক ভুল করে ফেলছেন।

স্ট্রেট ব্যাটে সৌরভ

বিরাট কোহলির নাম না করলেও তাঁকে কটাক্ষ করে এদিন টুইট করেছেন আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য প্রজ্ঞান ওঝা। বিরাট একজন অধিনায়ক হিসেবে নিজের পদের বেমানান কাজ করছেন বলেই অভিমত বোর্ডের বেশিরভাগ আধিকারিকের। তাই সৌরভও তাকিয়ে বিসিসিআইয়ের পদক্ষেপের, তিনি নিজেই যার সভাপতি। ফলে বিরাট ও সৌরভের মধ্যে কে সত্যি বলছেন, তা প্রমাণ-সহ যখন সামনে আসবে তখন একজনের মুখ নিশ্চিতভাবেই পুড়বে। সৌরভ যে আত্মবিশ্বাস দেখাচ্ছেন তাতে তাঁর হাতে প্রমাণ রয়েছে বলেই বোর্ডসূত্রে খবর। ফলে বিরাটের সামনে কঠিন দিনই এখন অপেক্ষা করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+