বর্ষশেষে ধোনির অবসর নিয়ে নতুন ইঙ্গিত দিলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়

বর্ষশেষে ধোনির অবসর নিয়ে নতুন ইঙ্গিত দিলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়

ধোনির অবসর নিয়ে নতুন ইঙ্গিত দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

শেষবার ইংল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ খেলেছিলেন ধোনি। সেই ম্যাচের পর আর দেশের জার্সিতে তিনি ফেরেননি। প্রথমদিকটা ভারতীয় সেনায় নিজেকে নিয়োজিত করেন। কাশ্মীর সীমান্তে পোস্টিং নিয়েছিলেন দেশের প্রাক্তন অধিনায়ক। এরপর দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজগুলিতে দল নির্বাচন থেকে নিজেকে সরিয়ে রাখেন। যার পর নতুন বছরে ধোনি দেশের হয়ে ক্রিকেটে ফিরবেন কিনা, সেই নিয়ে জল্পনা চলছেই।

বর্ষশেষে ধোনির অবসর নিয়ে নতুন ইঙ্গিত দিলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়

ধোনি নিজে এই জল্পনার উত্তরে জানুয়ারির পর তাঁকে অবসর নিয়ে প্রশ্ন করতে বলেছেন। আবার ভারতীয় দলে কোচ রবি শাস্ত্রী আইপিএলের পর, ধোনি ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার মতো ফিট থাকবেন কিনা জানা যাবে বলে মন্তব্য করেছেন।

বছর শেষে এবার ধোনির অবসর নিয়ে নতুন ইঙ্গিত দিয়ে দিলেন সৌরভ। বোর্ডের সভাপতি বলেছেন, 'ধোনি নিশ্চয়ই ভারত অধিনায়ক বিরাটের সঙ্গে ওর আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে জানিয়েছে। এমন কী নির্বাচকদেরও নিশ্চয় ওর অবসর নিয়ে স্পষ্ট একটা ইঙ্গিতও দিয়ে রেখেছে। তবে আমার সঙ্গে এখনও এই নিয়ে কোনও ধরনের কথা হয়নি। পুরোটাই আমি ধোনির উপর ছেড়ে দিচ্ছি। এই নিয়ে অহেতুক প্রতিদিন আলোচনা নিষ্প্রয়োজন।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+