Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফের অসুস্থ স্নেহাশিস ভর্তি হাসপাতালে, ইংল্যান্ড থেকে দাদার খোঁজ নিলেন বিসিসিআই সভাপতি সৌরভ

ফের অসুস্থ স্নেহাশিস ভর্তি হাসপাতালে, ইংল্যান্ড থেকে দাদার খোঁজ নিলেন বিসিসিআই সভাপতি সৌরভ

আরও একবার অসু্স্থ হয়ে পড়লেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। বিসিসিআই সভাপতি তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা তথা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি সচিবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। স্নেহাশিসের অসুস্থতার খবর পেয়েই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভাই সৌরভ। লন্ডন থেকেই বিসিসিআই সভাপতি ফোনে দাদার শারীরিক পরিস্থিতির নিয়মিত খবর নিচ্ছেন বলে জানানো হয়েছে।

ফের অসুস্থ স্নেহাশিস ভর্তি হাসপাতালে, ইংল্যান্ড থেকে দাদার খোঁজ নিলেন বিসিসিআই সভাপতি সৌরভ

গত বছর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। কয়েক মাস আগে সিএবি সচিবের হৃদযন্ত্রেও স্টেন্ট বসাতে হয়েছিল। তারপর থেকে সবকিছু নিয়মমাফিক চললেও শুক্রবার রাতে বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন স্নেহাশিস। জ্বর আসার পাশাপাশি তিনি তীব্র বুকে ব্যথা অনুভব করেন বলে পরিবার সূত্রে খবর। এমনকী কথাবার্তাও বন্ধ হয়ে যায় স্নেহাশিসের। ফলে রাতেই তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বলে খবর। বিসিসিআই সভাপতির দাদাকে ইমার্জেন্সিতে রাখা হয়।

পরিবার সূত্রে খবর অসুস্থ স্নেহাশিসের সঙ্গে হাসপাতালে যান সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা। রাতে হাসপাতালে হাজির হন মহারাজের ম্যানেজার সহ দুই বন্ধুৃও। আপাতত সিএবি সচিবের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। হজমের সমস্যা থেকেই স্নেহাশিস অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন ডাক্তাররা। আপাতত কিছুটা সুস্থ হওয়া বিসিসিআই সভাপতির দাদাকে ইমার্জেন্সি থেকে সরিয়ে হাসপাতালের স্বতন্ত্র বেডে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্নেহাশিসের কোভিড ১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে বলেও জানানো হয়েছে। কয়েক মাস আগে হৃদযন্ত্রের সমস্যা কাটিয়ে ওঠা স্নেহাশিসের শরীরে আর কোনও অসুবিধা আছে কিনা, তা খতিয়ে দেখতে সিএবি সচিবকে আপাতত হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট ম্যাচ দেখতে সস্ত্রীক লন্ডনে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখান থেকে ফোনে দাদা স্নেহাশিসের শারীরিক অবস্থার খবর নেন বিসিসিআই সভাপতি। ফোনে ডাক্তারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন মহারাজ। কথা বলছেন মেয়ে সানা গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও। ওদিকে সচিব স্নেহাশিসের অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি অভিষেক ডালমিয়া। রাতেই তিনি স্নেহাশিসের খোঁজ নেন বলে খবর।

কয়েক বছর আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ২০২০ সালে করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছিলেন। বিধি মেনে বাড়িতে থেকেই সুস্থ হয়ে উঠেছিলেন সিএবি সচিব। চলতি বছরের জানুয়ারিতে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই সভাপতির বুকে স্টেন্ট বসাতে হয়েছিল। ভাইয়ের পরামর্শে শারীরিক পরীক্ষা করতে গিয়ে দাদা স্নেহাশিসের হৃদযন্ত্রেও সমস্যা ধরা পড়েছিল। তাঁর ক্ষেত্রেও স্টেন্ট বসাতে বাধ্য হয়েছিলেন ডাক্তাররা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+