নতুন বছরে ক্রিকেটদুনিয়াকে উপহার দিতে চান সৌরভ, চার দেশকে নিয়ে হতে পারে নতুন টুর্নামেন্ট

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হয়ে দেশবাসীকে ভারতের মাটিতে প্রথম পিঙ্ক টেস্ট উপহার দিয়েছিলেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হয়ে দেশবাসীকে ভারতের মাটিতে প্রথম পিঙ্ক টেস্ট উপহার দিয়েছিলেন। এবার অন্য ক্রিকেট বোর্ডদের সঙ্গে আলোচনা করে নতুন বছর থেকে ক্রিকেটবিশ্বকে বড় উপহার দিতে চান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভের পরিকল্পনা

সৌরভের পরিকল্পনা

আগামী দিনে ক্রিকেটকে আরও জনপ্রিয় করতে বিশ্বের সেরা চার ক্রিকেট টিমকে নিয়ে শুরু হবে মেগা টুর্নামেন্টে। যেখানে ভারতের সঙ্গে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও অন্য একটি প্রথম সারির ক্রিকেট দলের সঙ্গে আলোচনা করা হবে। জানা গিয়েছে এই নিয়ে ইতিমধ্যেই নাকি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনাও করেছেন সৌরভ।

টুর্নামেন্ট শুরু কবে

টুর্নামেন্ট শুরু কবে

কলকাতা এক সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী সম্প্রতি সৌরভ জানিয়েছেন, 'সুপার সিরিজ টুর্নামেন্টটি ২০২১ সাল থেকে শুরু হতে পারে। প্রথমবার টুর্নামেন্টটি ভারতের মাটিতে আয়োজিত হব। এরপর টুর্নামেন্টটি রোটেশন পদ্ধতিতে প্রতিযোগিতার বাকি তিন দেশে হবে'

বছরের কোন সময় হতে পারে

বছরের কোন সময় হতে পারে

পরিকল্পনা অনুযায়ী এই টুর্নামেন্টটি প্রতি বছর খেলা হবে। ভারতে টুর্নামেন্ট হবে অক্টোবর-নভেম্বরে। ইংল্যান্ডে সম্ভবত টুর্নামেন্ট হবে স্টেপ্টেম্বর এবং অস্ট্রেলিয়ার মাটিতে সম্ভবত ম্যাচ হবে অক্টোবর-নভেম্বর বা ফেব্রুয়ারি -মার্চে। টুর্নামেন্টের ভাবনা পুরোটাই অবশ্য এখন আলোচনা স্তরে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+