আচমকাই কালো ছবি পোস্ট 'মহারাজ' সৌরভের, সন্দিহানে নেট দুনিয়া, শুরু বিতর্কও

আচমকাই কেন কালো ছবি পোস্ট 'মহারাজ' সৌরভের, প্রশ্ন নেটিজেনদের

ইনস্টাগ্রামে আচমকাই কালো ছবি পোস্ট করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কোনও লেখা ছাড়াই মহারাজের ওই কালো ছবি দেখে তো থ বনে গিয়েছেন নেটিজেনরা। কেন এমন করলেন বিসিসিআই সভাপতি, প্রশ্ন ঘুরতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। নানা বিরূপ প্রতিক্রিয়াও পাওয়া গিয়েছে।

জর্জ ফ্লয়েড ও গর্ভবতী হাতির হত্যা

জর্জ ফ্লয়েড ও গর্ভবতী হাতির হত্যা

করোনা ভাইরাসের আবহেই দুটি ঘটনা নিয়ে রীতিমতো নড়েচড়ে বসেছে নেট দুনিয়া। আমেরিকায় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের রহস্যজনক মৃত্যু (পুলিশের হাতে খুন বলে দাবি) ও কেরলে গর্ভবতী হাতিকে জ্বলন্ত বাজি পরিপূর্ণ আনারস খাইয়ে খুন করার ঘটনায় শিউরে উঠেছেন নেটিজেনরা। দুই ক্ষেত্রেই অপরাধীরা কড়া শাস্তি পাক, দাবি উঠেছে সব মহল থেকে।

প্রতিবাদে মুখর ক্রীড়া দুনিয়া

প্রতিবাদে মুখর ক্রীড়া দুনিয়া

আমেরিকা ও কেরলে হওয়া মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা করেছেন দেশ-বিদেশের ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, সহ অধিনায়ক রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে থেকে ক্যারিবিয়ান কিং ড্যারেন সামি, ক্রিস গেইল সহ অন্যান্যরা পৃথক ভাবে আলাদা ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

সৌরভের ছবি পোস্ট

আমেরিকায় কৃষ্ণাঙ্গ হত্যা এবং কেরলে গর্ভবতী হাতি খুন নিয়ে কিছু না লিখলেও, ইনস্টাগ্রামে নিকশ কালো ছবি পোস্ট করে নেটিজেনদের চমকে দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। কেন এমন করলেন মহারাজ, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে প্রাথমিক অনুমান, আমেরিকা এবং কেরলের মর্মান্তিক ঘটনার প্রতিবাদেই এই পদক্ষেপ করেছেন দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক।

মিশ্র প্রতিক্রিয়া

মিশ্র প্রতিক্রিয়া

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এই পদক্ষেপের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভক্তকুল ও নেটিজেনদের একটা অংশ। আবার অন্য অংশের প্রশ্ন, সবক্ষেত্রে কেন মহারাজকে প্রতিবাদে মুখর হতে দেখা যায় না। কেন এনআরসি-এনপিআর নিয়ে মুখ খোলেননি বিসিসিআই সভাপতি। কেন দেশজুড়ে চলা সীমাহীন জাতিবিদ্বেষ নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে দেখা যায় না সৌরভ গঙ্গোপাধ্যায়কে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তবে বিতর্ক ভুলে মহারাজের প্রতিবাদের ধরনকেই স্বাগত জানিয়েছেন অধিকাংশ মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+