ভারত বনাম ইংল্যান্ডের রুদ্ধশ্বাস ওভাল টেস্টে ক্রিকেটের সেরা ছবি দেখে মুগ্ধ বিসিসিআই সভাপতি সৌরভ

ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজের চলন নিয়ে উচ্ছ্বসিত বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

ওভালে চলতে থাকা চতুর্থ টেস্টে ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলছে জোর লড়াই। পঞ্চম দিনে জিততে পারে যে কোনও দল। খেলার গতিপ্রকৃতি কোন দিকে গড়ায়, সেদিকে তাকিয়ে থাকবে বিশ্ব। তার আগেই ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলতে থাকা টেস্ট সিরিজের হাড্ডাহাড্ডি লড়াই দেখে মুগ্ধ হয়ে টুইট করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ওভাল টেস্টের ফলাফল যাই হোক, এই সিরিজকে কেউ হারাতে পারবে না বলে মনে করেন বিসিসিআই সভাপতি।

কী বলেছেন সৌরভ

ওভাল টেস্টে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ম্যাচ জিততে পঞ্চম দিনে ইংল্যান্ডের প্রয়োজন ২৯১ রান। ভারতকে নিতে হবে ১০ উইকেট। ফলাফল কী হয়, সেদিকে তাকিয়ে থাকবে গোটা বিশ্ব। সে সবের উর্ধ্বে উঠে বিরাট কোহলি ও জো রুট শিবিরের মধ্যে যে চলতে থাকা অতি উন্নতমানের ক্রিকেট নিয়ে সরব হয়েছেন উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায়। এক টুইট বার্তায় তিনি লিখেছেন যে, ওভাল টেস্টের ফলাফল যাই হোক চলতি ভারত বনাম ইংল্যান্ড সিরিজকে কেউ হারাতে পারবে। ক্রিকেট তার সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে বলে লিখেছেন সৌরভ। অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের বিরুদ্ধেও তাদের মাটিতে টিম ইন্ডিয়ার টেস্ট মোকাবিলায় যে ক্রিকেটের সেরা ছবিটি পাওয়া যাচ্ছে, তা জানাতে ভোলেননি বিসিসিআই সভাপতি।

ইংল্যান্ডের প্রয়োজন ২৯১ রান

ইংল্যান্ডের প্রয়োজন ২৯১ রান

ওভাল টেস্টের চতুর্থ ইনিংসে ভারতের দেওয়া ৩৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই সাবধানে ব্যাটিং করতে শুরু করেন ইংল্যান্ডের ওপেনাররা। রবি বার্নস ও হাসিব হামিদকে আউট করার মতো ডেলিভারিও যে ভারতীয় বোলাররা ফেলতে পারেনি, তাও বলতে হয়। উল্টে প্রায় নিষ্প্রাণ হয়ে যাওয়া পিচে সময় যত গড়িয়েছে ততই জাঁকিয়ে বসেছেন ব্রিটিশ ওপেনাররা। ৮৫ বল খেলে ৪৩ রানে ব্যাটিং করছেন হামিদ। ৩১ রানে ব্যাটিং করছেন বার্নস। চতুর্থ দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ইংল্যান্ডের স্কোর ৭৭ রান। ম্যাচ জিততে পঞ্চম দিনে ২৯১ রান করতে হবে ব্রিটিশদের।

তৃতীয় ইনিংসে ভারতের ব্যাটিং

তৃতীয় ইনিংসে ভারতের ব্যাটিং

রোহিত শর্মা (১২৭ রান) ও চেতেশ্বর পূজারার (৬১) অনবদ্য পার্টনারশিপ ওভাল টেস্টের তৃতীয় ইনিংসে ভারতীয় দলকে সুবিধাজনক জায়গায় দাঁড় করিয়েছিল। এরপর বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজার মধ্যে ৫৯ রানের পার্টনারশিপ হয়। ৫৯ বলে ১৭ রান করে ক্রিস ওকসের শিকার হন জাড্ডু। একই বোলারের বিরুদ্ধে একবার ডিআরএস কল জিতেও লেগ বিফোর উইকেট হয়ে সাজঘরে ফিরে অফ ফর্মের পরম্পরা বজায় রাখেন অজিঙ্ক রাহানে (০)। ৪৪ রান করে মইন আলির বলে আউট হন বিরাট কোহলি। ছয় উইকেট পড়ে যাওয়ার পর ক্রিজে আসেন শার্দুল ঠাকুর। সপ্তম উইকেটে ঋষভ পন্থের সঙ্গে ১০০ রানের পার্টনারশিপ গড়ে ভারতকে মজবুত জায়গায় দাঁড় করান মুম্বইকর। ৭২ বলে ৬০ রানের অনবদ্য ইনিংস খেলেছেন শার্দুল। সাতটি চার ও একটি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। ১০৬ বলে ৫০ রান করা ঋষভ পন্থ চারটি চার মেরেছেন। শেষ বেলায় একটি চার ও দুটি ছক্কা সহযোগে ২৩ বলে ২৫ রান রান করেন ভারতীয় ফাস্ট বোলার। ৩৮ বলে ২৪ রান করেন জসপ্রীত বুমরাহ। ৪৬৬ রানে শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস।

গুরুত্বপূর্ণ ওভাল টেস্ট

গুরুত্বপূর্ণ ওভাল টেস্ট

চলতি টেস্ট সিরিজে একটি করে ম্যাচ জিতে বসে আছে ভারত ও ইংল্যান্ড। এই পরিস্থিতিতে ওভাল টেস্ট যে দল জিতবে, তারা সিরিজ জয়ের দিকে আরও খানিকটা এগিয়ে যাবে। তাই পঞ্চম দিনে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই পরিলক্ষিত হতে চলেছে বলে আশা করা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+