সৌরভ গঙ্গোপাধ্যায় কেমন আছেন? করোনার কবলে পড়েছেন বুঝলেন কীভাবে?

সৌরভ গঙ্গোপাধ্যায় করোনা আক্রান্ত। এই প্রথমবার বিসিসিআই সভাপতি কোভিড-১৯ পজিটিভ হলেন। গতকাল রাতে করোনা রিপোর্ট পজিটিভ আসে। তারপরই আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন মহারাজ। তিনি উপসর্গহীন, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই হাসপাতালে ভর্তি। তবে আজ রাতেও তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে।

রবি-রাতে জ্বর

রবি-রাতে জ্বর

জানা গিয়েছে, রবিবার রাতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামান্য জ্বর আসে। রাতের দিকে কিছুটা অস্বস্তিবোধও ছিল। কিন্তু গতকাল তিনি ছিলেন সম্পূর্ণ উপসর্গহীন। তা সত্ত্বেও প্রথমে নিজেই সেলফ টেস্টিং কিট দিয়ে করোনা পরীক্ষা করেন। তাতে দেখা যায় তিনি করোনা পজিটিভ। ফের নিশ্চিত হতে দ্বিতীয়বার পরীক্ষা করেন, তাতেও একই ফল আসে। গতকাল তাঁর দাদাগিরি অনুষ্ঠানের শ্যুটিং ছিল। তবে রবিবার রাতে সামান্য জ্বর আসায় করোনা সম্পর্কে নিশ্চিত হওয়ার আগেই তিনি সেই শ্য়ুটিং বাতিল করে দেন।

একমাত্র মহারাজই পজিটিভ

একমাত্র মহারাজই পজিটিভ

সৌরভ নিজে করোনা আক্রান্ত হলেও তাঁর মা, স্ত্রী, কন্যা-সহ বাড়ির সকল সদস্য এবং অফিসের সকল কর্মচারীই সুস্থ রয়েছেন। একমাত্র বোর্ড সভাপতিরই করোনা পজিটিভ ধরা পড়েছে। সেলফ টেস্টিং কিট দিয়ে করোনা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর একটি বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষা করান সৌরভ। গতকাল রাতে সেই রিপোর্টও পজিটিভ আসে।

উপসর্গহীন দাদা

উপসর্গহীন দাদা

উপসর্গহীন থাকলেও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের গোড়াতে বুকে অস্বস্তি নিয়ে এই হাসপাতালেই তিনি ভর্তি হয়েছিলেন। পরে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর স্টেন্ট বসাতেও হয়েছিল। এর আগে তাঁর মা, দাদা করোনা আক্রান্ত হলেও বোর্ড সভাপতি করোনার কবলে পড়লেন প্রথমবার।

Recommended Video

করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায় ,কী জানাল মেডিক্যাল বুলেটিন | Oneindia Bengali

দ্রুতই হাসপাতাল-মুক্তি

সম্প্রতি তিনি দেবের টনিক ছবির প্রিমিয়ারেও উপস্থিত ছিলেন। তারপরই করোনা আক্রান্ত হয়েছেন। তবে হাসপাতাল ও সৌরভের পারিবারিক সূত্রে জানা গিয়েছেন, তাঁর কোনও উপসর্গ নেই। তিনি ভালোই রয়েছেন। শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। এমনকী আজ রাতেও তাঁকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হতে পারে। তবে করোনামুক্ত হওয়া অবধি তাঁকে আইসোলেশনেই থাকতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+