সংকটে দিলদরিয়া সৌরভ! করোনার পর এবার আম্ফান দুর্গতদের সাহায্য মহারাজের
সংকটে দিলদরিয়া সৌরভ! করোনার পর এবার আম্ফান দুর্গতদের সাহায্য মহারাজের
সংকটে দিলদরিয়া সৌরভ! করোনায় দেশজুড়ে থর হরিকম্প পরিস্থিতি। তারপর রাজ্যে আম্ফান বিপর্যয়। জোড়া বিপর্যয়ে ধুঁকছে বাংলা। এই পরিস্থিতিতে করোনা যুদ্ধে নাগরিকদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার আম্ফান দুর্গতদের জন্যে ত্রাণে সাহায্য মহারাজের।

আম্ফান ঘুর্ণিঝড়ে ক্ষতি
২০ মে আম্ফান ঘূর্ণি ঝড়ে রাজ্যে বিশাল ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে মাথার ছাদ হারিয়ে দক্ষিণবঙ্গ, বঙ্গোপসাগরের উপকূলবর্তী গ্রামবাসীরা এখন রাস্তায় এসে অসহায় জীবন সংগ্রাম চালাচ্ছেন।

আম্ফানে বিসিসিআই সভাপতির সাহায্য
কয়েকটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যেগে এবার আম্ফান ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পৌঁছে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

আম্ফান ত্রাণে মাস্ক
আম্ফান ক্ষতিগ্রস্থদের জন্যে চাল, ডাল, তেল সহ জরুরী খাদ্য সামগ্রীর প্যাকেট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে দুর্গতদের জন্য ত্রাণে মাস্কও দেওয়া হয়। বিশ্বে করোনা সংক্রমণের ছয় মাস কেটে গিয়েছে। আগামী দিনে ভাইরাসের সঙ্গে লড়াই করেই জীবনযাপান করতে হবে তা বোঝাই যাচ্ছে। এই পরিস্থিতিতে ডাক্তাররা নিউ নর্ম্যালে মাস্ককে অতিপ্রয়োজনীয় সামগ্রী বলে জানিয়েছেন। প্রত্যেককেই মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। সেকারণেই আম্ফান দুর্গত ত্রাণেও করোনা প্রতিরোধের জন্যে মাস্ক ব্যবহারে গুরুত্ব দেওয়া হয়েছে।

করোনায় সৌরভের সাহায্য
এর আগে রাজ্যে করোনা সংকটের লকডাউনের দিনগুলোতে হাত খুলে সাহায্য করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। লকডাউনে ৫০ কেজি চাল দেওয়া, বেলুড় মঠে ২০০০ কেজি চাল দান ও ইসকন মন্দিরের সঙ্গে যৌথ উদ্যেগে সৌরভের ফাউন্ডেশন লকডাউনে ১০ হাজার মানুষের মুখে অন্ন তুলে দিয়েছে।












Click it and Unblock the Notifications