৪৮তম জন্মদিনে ভয়াবহ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের মন্ত্র সৌরভের

৪৮তম জন্মদিনে ভয়াবহ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের মন্ত্র সৌরভের

৪৮তম জন্মদিনে ভয়াবহ করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ের মন্ত্র শোনালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বললেন, তিনি তাঁর জীবনে এমন পরিস্থিতি প্রত্যক্ষ করেননি। এই কঠিন অবস্থায় দেশবাসীকে একজোট হয়ে লড়াই করার বার্তাও দিয়েছেন দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক। করোনা ভাইরাস নিয়ে ঠিক কী বলেছেন সৌরভ, তা জেনে নেওয়া যাক।

এমন পরিস্থিতি দেখেননি

এমন পরিস্থিতি দেখেননি

নিজের ৪৮ বছরের জীবনে এমন পরিস্থিতি তিনি দেখেননি বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, সবার কাছেই পরিস্থিতি দুঃসহ হয়ে উঠেছে। ভীতির পরিবেশ তৈরি হচ্ছে। লকডাউনে দিন গুজরান করা যে বেশ কঠিন, তাও মেনে নিয়েছেন বিসিসিআই সভাপতি।

সংখ্যা বেড়েই চলেছে

সংখ্যা বেড়েই চলেছে

এত মাস ধরে লকডাউন চলা সত্ত্বেও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় অবাকই হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে তিনি উতলা হয়ে উঠেছেন বলেও জানিয়েছেন বিসিসিআই সভাপতি। সরকার সব পরিষেবা চালু করে দেওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়েছে বলেও মনে করেন দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক।

করোনাকে সঙ্গে নিয়েই বাঁচতে হবে

করোনাকে সঙ্গে নিয়েই বাঁচতে হবে

অন্য নাগরিকদের মতো এতদিন করোনা পরিস্থিতির সঙ্গে লড়াই করে এসেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও। সেই অনুভূতি থেকে বিসিসিআই সভাপতির মনে হয়েছে, চটজলদি করোনা ভাইরাসের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। ভয়ের কারণ হলেও এই রোগকে সঙ্গে নিয়েই মানুষকে বেঁচে থাকতে হবে বলে মনে করেন মহারাজ।

করোনা ভাইরাসের প্রভাব বাড়ছে

করোনা ভাইরাসের প্রভাব বাড়ছে

বিশ্বের ২১৩ দেশের প্রায় ১২ কোটি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষ। কেবল ভারতে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে সাত লক্ষে পৌঁছে গিয়েছে। ২০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতিমধ্যে। করোনা আক্রান্ত দেশগুলির বিশ্ব তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+