বিরাটের শততম টেস্টে চমক সৌরভের বোর্ডের, বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দিন-রাতের টেস্ট!

বিরাট কোহলি ১০০তম টেস্টটি খেলতে চলেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। জোহানেসবার্গ টেস্ট খেলতে পারলে কেপ টাউনেই শততম টেস্ট খেলতে পারতেন ভারতের প্রাক্তন অধিনায়ক। কিন্তু পিঠের যন্ত্রণায় কাবু কোহলি জো'বার্গ টেস্টে নামতে পারেননি। ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের প্রথমটিই হবে কোহলির শততম টেস্ট। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, গোলাপি বলে দিন-রাতের সেই টেস্টটি হবে বেঙ্গালুরুতেই। শ্রীলঙ্কা সিরিজের দিনক্ষণ ও কোথায় কবে কোন খেলা হবে তা দ্রুত জানিয়ে দেবে বোর্ড।

বিরাটের শততম টেস্টে চমক সৌরভের বোর্ডের, বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দিন-রাতের টেস্ট!

এমনিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজের পরই শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি টেস্ট খেলার কথা রয়েছে ভারতের। তারপর আইপিএলের আগে তিনটি টি ২০ ম্যাচের সিরিজ। প্রাথমিকভাবে ঠিক ছিল বেঙ্গালুরুতে প্রথম ও মোহালিতে দ্বিতীয় টেস্ট হবে। তবে বিসিসিআই সূত্রে খবর, টি ২০ সিরিজের পর হতে পারে টেস্ট সিরিজ। তার প্রধান কারণ জৈব সুরক্ষা বলয়। জৈব সুরক্ষা বলয়ে থেকেই কলকাতায় ২০ ফেব্রুয়ারি ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ টি ২০ আন্তর্জাতিক খেলবে। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজ হলে সেই জৈব সুরক্ষা বলয়ে থাকা ক্রিকেটাররাই তাতে অংশ নিতে পারবেন। তারপর টেস্ট সিরিজ শুরু হলে রঞ্জির পারফরম্যান্স দেখে দল গড়াও সুবিধাজনক হবে। সৌরভ নিজেও আশাবাদী, রঞ্জিতে রান করে টেস্ট দলে জায়গা ধরে রাখতে পারবেন চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানের মতো ক্রিকেটাররা।

বিরাটের শততম টেস্টে চমক সৌরভের বোর্ডের

ভারতীয় শিবিরে করোনার থাবায় ৬ ফেব্রুয়ারি থেকে আমেদাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ শুরু করা যাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। শিখর ধাওয়ান, নভদীপ সাইনি, ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার এবং কয়েকজন সাপোর্ট স্টাফ ইতিমধ্যেই করোনার কবলে পড়েছেন। জানা যাচ্ছে, অক্ষর প্যাটেল আমেদাবাদ রওনা হওয়ার আগেই করোনা আক্রান্ত। ফলে একদিনের সিরিজে তাঁর নামার সম্ভাবনা নেই বললেই চলে। ভারতীয় দলে করোনা সংক্রমণ আরও ছড়িয়েছে কিনা সেদিকে নজর রাখা হচ্ছে। আজ ভারতের অনুশীলন করার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে।

বিরাটের শততম টেস্টে চমক সৌরভের বোর্ডের

তবে আমেদাবাদেই ভারত ১০০০তম একদিনের আন্তর্জাতিক খেলবে বিশ্বের প্রথম দেশ হিসেবে। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় স্পোর্টস্টারকে দেওয়া সাক্ষাতকারে বলেছেন, ২০০২ সালে জুলাইয়ের ৪ তারিখ আমি ইংল্য়ান্ডের বিরুদ্ধে ভারতকে ৫০০তম একদিনের ম্যাচে নেতৃত্ব দিয়েছিলাম। এবার ১ হাজারতম ম্যাচ। এটা নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটের পক্ষে বড় মুহূর্ত। করোনা না থাকলে অনেক ভালোভাবে এটি আয়োজন করা যেত। দুর্ভাগ্যজনকভাবে এই ম্যাচ ও সিরিজটি হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+