রাজনীতির ময়দানে জল্পনা অব্যাহত রেখে, বছরশেষে ব্যাট হাতে মাঠে নেমে পড়লেন সৌরভ

রাজনীতির ময়দানে তাঁকে ঘিরে নানা জল্পনার মাঝে অনুশীলনে হাজির হয়ে ব্যাট হাতে নেমে পড়লেন সৌরভ

রাজনীতির ময়দানে তাঁকে নিয়ে নানা জল্পনা! নতুন বছরে বাংলায় ভোট। আর সেই ভোটে গেরুয়া শিবিরের মুখ হচ্ছেন কি সৌরভ? রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন কি মহারাজ? ভারতের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতিকে নিয়ে বঙ্গ রাজনীতিতে জল্পনা কল্পনার শেষ নেই!

এর মাঝেই মহারাজ আছেন তাঁর স্বমেজাজে। তাঁকে ঘিরে যতই জল্পনা দানা বাঁধুক না কেন, তিনি ক্রিকেটের লোক। তাই ২২ গজের কাছাকাছি থাকতেই পছন্দ করেন। বুধবার ইডেনে সেই ছবিটাই ধরা পড়ল।

অনুশীলনে হাজির মহারাজ

অনুশীলনে হাজির মহারাজ

নতুন বছরে মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্ট দিয়ে ঘরোয়া ক্রিকেটে ঢাকে কাঠি। আর সেই লড়াইয়ের জন্যেই এখন ইডেনে প্রস্তুতিতে নেমে পড়েছে বাংলার দল। কোচ অরুণ লালের তত্ত্বাবোধনে সেই প্রস্তুতি কেমন চলছে, তা দেখতেই মাঠে হাজির সৌরভ।

 ব্যাট হাতে মাঠে মহারাজ

ব্যাট হাতে মাঠে মহারাজ

বুধবার সৌরভ ইডেনে উপস্থিত হয়ে বাংলার কোচ অরুণলালের কাছ থেকে মনোজরা মুস্তাক আলি জন্য কেমন প্রস্তুতি করছে জানতে ছুটে যান। মনোজ, অনুষ্টুপ সহ বাংলার ক্রিকেটারদের সঙ্গে মহারাজ কথাও বলেন। মূল্যবান টিপসও দিয়েছেন। এরপরই ব্যাট হাতে নেমে পড়েন মহারাজ। ইডেনের ফ্লাডলাইটে রীতিমতো ব্যাটিং চর্চা সেরে ফেললেন।

জয় শাহের দলের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি

জয় শাহের দলের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি

প্রসঙ্গত বোর্ডের মসনদে বসার পর থেকে নানা ব্যস্ততায় ব্যাট হাতে নামা হয় না সৌরভের। তবে ২০২০-র বছর শেষে মহারাজকে ব্যাট হাতে ক্রিকেট মাঠে হাফ সেঞ্চুরি হাঁকাতে দেখা গিয়েছে। তাঁর ব্যাটে আজও যে মরচে পড়েনি, ২৩ ডিসেম্বর মাঠে নেমেই বুঝিয়ে দেন মহারাজ। দীর্ঘ কয়েক বছর পর ব্যাট হাতে ক্রিকেট মাঠে নেমে ফের বাপি বাড়ি যা! ফের ব্যাটে দাদাগিরি! বাঙালীর নস্টালজিয়া ফেরান সৌরভ। মোতেরায় জয় শাহ একাদশের বিরুদ্ধে সৌরভ একাদশের বন্ধুত্বপূর্ণ ম্যাচে, ৩৭ বলে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৫৩ রান হাঁকান। সৌরভের ইনিংস ৪টি চার ও ১টি ছয় দিয়ে সাজানো ছিল।

সৈয়দ মুস্তাক আলি শুরু কবে

সৈয়দ মুস্তাক আলি শুরু কবে

করোনার বছর ২০২০তে আইপিএল ছাড়া বোর্ডের ঘরোয়া কোনও ক্রিকেট টুর্নামেন্টই আয়োজন করা সম্ভব হয়নি। নতুন বছরে ১০ জানুয়ারি থেকে সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে। জৈব সুরক্ষা বলয়ে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে।

ছবি সৌজন্যে সিএসবি টুইটার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+