হারের হতাশা নয়, নিজের ভুল থেকে শেখার পরামর্শ সৌরভ গঙ্গোপাধ্যায়ের

হারের হতাশা নয়, নিজের ভুল থেকে শেখার পরামর্শ সৌরভ গঙ্গোপাধ্যায়ের

১৯৯২ সালে ভারতের ওয়ান ডে দলে সুযোগ পেলেও, সফল না হওয়ায় তাঁকে বাদ দেওয়া হয়েছিল। চার বছর পর ফিরে এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে লর্ডসের অভিষেক টেস্টেই শতরান করেছিলেন মহারাজ। চার বছর পর তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল টিম ইন্ডিয়ার অধিনায়কত্বের ব্যাটন। ভাঙাচোরা দলকে নতুন করে সাজিয়ে ২০০৩ সালের বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন ভারতীয় কিংবদন্তি। ২০০৫ সালে নিজের হাতে গড়া দল থেকে বাদ পড়েছিলেন সৌরভ। লক্ষ্যে অবিচল থেকে পুনরায় ফিরে এসেছিলেন প্রিন্স অফ ক্যালকাটা। সেসব কীভাবে সম্ভব হয়েছিল, তা নিজের মুখেই জানিয়েছেন বিসিসিআই সভাপতি।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের কেরিয়ার

সৌরভ গঙ্গোপাধ্যায়ের কেরিয়ার

ভারতীয় ক্রিকেট দলের হয়ে ১১৩টি টেস্ট ও ৩১১টি ওয়ান ডে খেলা সৌরভ গঙ্গোপাধ্যায় দুই ফর্ম্যাটে যথাক্রমে ৭২১২ ও ১১৩৬৩ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৮টি শতরান রয়েছে। টেস্ট এবং ওয়ান ডে-তে যথাক্রমে ৩২ ও ১০০টি উইকেটও রয়েছে মহারাজের ঝুলিতে।

সৌরভের অধিনায়কত্ব

সৌরভের অধিনায়কত্ব

২০০০ সালে ম্যাচ ফিক্সিং কাণ্ডে যখন জর্জরিত ভারতীয় ক্রিকেট, তখন টিম ইন্ডিয়ার অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল অনভিজ্ঞ সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে। এরপরেই ভারতীয় ক্রিকেটে এসেছিল বৈপ্লবিক পরিবর্তন। টিম ইন্ডিয়াকে ১৪৬টি ওয়ান ডে-তে নেতৃত্ব দিয়েছিলেন মহারাজ। ৭৬টি ম্যাচ জিতেছিল ভারত। ৬৫টি ম্যাচে হার হজম করতে হয়েছিল। অন্যদিকে সৌরভের নেতৃত্বে ৪৯টি টেস্ট খেলে ২১টি ম্যাচ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। তার মধ্যে ১১টি জয় এসেছিল বিদেশের মাটিতে। অধিনায়ক হিসেবে দেশকে ২০০২-র চ্যাম্পিয়ন্স ট্রফি ও ঐতিহাসিক ন্যাটওয়েস্ট ট্রফি উপহার দিয়েছেন মহারাজ। তরুণ টিম ইন্ডিয়াকে ২০০৩ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েও দুর্ধর্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার হজম করতে হয়েছিল। সেই অস্ট্রেলিয়াকেই তাদের মাটিতে টেস্ট সিরিজ ড্র করিয়েছিল সৌরভ ব্রিগেড।

হার থেকে শিক্ষা

হার থেকে শিক্ষা

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের যাত্রা মসৃণ ছিল না। ম্যাচ ফিক্সিং-এ জর্জরিত দলকে নতুন করে তৈরি করলেও, তাকে সাফল্যের মুখ দেখাতে পরিশ্রম এবং প্রতীক্ষা করতে হয়েছিল মহারাজকে। বহু ম্যাচে হার হজম করতে হয়েছিল। সেই হারের ধাক্কায় তিনি কখনওই হতাশ হননি বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি। বরং ভুল থেকে শিক্ষা নিয়ে তিনি আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছিলেন বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, অনেক সময় মহান মানুষও ভুল করে ফেলেন। সেখান থেকে ফিরে আসার নামই জীবন বলে মনে করেন মহারাজ।

চাপের সঙ্গে বাঁচতে হবে

চাপের সঙ্গে বাঁচতে হবে

ভারতীয় দলের ব্যাটসম্যান তথা অধিনায়ক হিসেবে প্রচুর চড়াই-উতরাই প্রত্যক্ষ করতে হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। যতবারই ভারতীয় দলে তাঁর প্রত্যাবর্তন ঘটেছে, পাহাড় প্রমাণ চাপ নিয়েও পারফর্ম করে দেখিয়েছেন মহারাজ। তাঁর কথায়, প্রত্যেক মানুষের জীবনেই চাপ থাকে। তাতে বিচলিত না হয়ে বরং পরিস্থিতির মধ্যে বেঁচে থাকলেই সফলতা ধরা দেয় বলে মনে করেন বিসিসিআই সভাপতি।

অধিনায়কত্ব

অধিনায়কত্ব

মানুষ সহযাত স্বভাবে নেতা হন বলে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, টিম ইন্ডিয়ার অধিনায়ক থাকার সময় দলের প্রতিটি ক্রিকেটারের বিশেষত্ব তাঁর নখদর্পণে থাকত। মহারাজের কথায়, ক্রিকেটারদের দক্ষতা আলাদা হয়। তাঁদের আলাদা দায়িত্ব দেওয়া হয় বলে জানিয়েছেন মহারাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+