Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

WPL 2024: মহিলাদের প্রিমিয়ার লিগকে গুরুত্ব বিসিসিআইয়ের, নিলামের আগেই বিনির নেতৃত্বে গঠিত নয়া কমিটি

WPL 2024: মহিলাদের প্রিমিয়ার লিগ প্রথম সংস্করণেই সুপারহিট। চলতি বছরই প্রথমবার অনুষ্ঠিত হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগ। লিগকে ঘিরে আগ্রহ যেমন ক্রিকেটপ্রেমীদের মধ্যে দেখা গিয়েছে, তেমনই বিভিন্ন স্বত্ত্ব বিক্রিতেও দেখা গিয়েছে নানা নজির।

মহিলাদের প্রিমিয়ার লিগের আগামী সংস্করণের জন্য ক্রিকেটারদের নিলাম মুম্বইয়ে অনুষ্ঠিত হবে শনিবার। তার আগে আজ বিসিসিআই ডব্লিউপিএলের জন্য গঠন করল আলাদা কমিটি।

WPL 2024: মহিলাদের প্রিমিয়ার লিগকে গুরুত্ব বিসিসিআইয়ের

উইমেন্স প্রিমিয়ার লিগের সামগ্রিক উন্নয়ন সুনিশ্চিত করার লক্ষ্যেই এই কমিটি গঠন বলে জানিয়েছে বিসিসিআই। আইপিএল পরিচালনার জন্য যেমন দায়িত্ব পালন করে আইসিসি গভর্নিং কাউন্সিল, এই কমিটির কাজকর্মও তেমনটাই হতে পারে। তবে আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়েও এই কমিটিতে বেশি হেভিওয়েটদের উপস্থিতি বোঝাচ্ছে এই কমিটি গভর্নিং কাউন্সিলের চেয়েও গুরুত্বপূর্ণ।

মনে করা হচ্ছে, মহিলাদের প্রিমিয়ার লিগের আগামীর রূপরেখা নির্ধারণই এই কমিটির প্রধান লক্ষ্য হতে চলেছে। বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠম করা হয়েছে। সকলেই নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেবেন এবং তার ভিত্তিতে সামগ্রিকভাবে ডব্লিউপিএলের রোডম্যাপ নির্ধারণ করবে এই কমিটি।

মহিলাদের প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি, সম্প্রচারকারী সংস্থা থেকে শুরু করে ক্রিকেটার, ফ্যানদের নানা বিষয় সম্পর্কে ওয়াকিবহাল থেকে কীভাবে এই টুর্নামেন্টকে আরও জনপ্রিয় করা যায়, চিত্তাকর্ষক করে তোলা যায় সে সব বিষয়েই যথোপযুক্ত পদক্ষেপ করবে এই কমিটি। যার শীর্ষে রয়েছেন বিসিসিআই সভাপতি রজার বিনি।

উইমেন্স প্রিমিয়ার লিগের কমিটির চেয়ারপার্সন রজার বিনি। আহ্বায়ক হিসেবে রয়েছে বোর্ড সচিব জয় শাহ। আইপিএল চেয়ারপার্সন অরুণ ধুমল, বিসিসিআই সভাপতি রাজীব শুক্লা, বিসিসিআই কোষাধ্যক্ষ আশিস শেলার, বিসিসিআই সহ সচিব দেবজিৎ সাইকিয়া, মধুমতী লেলে ও প্রভতেজ ভাটিয়া রয়েছেন কমিটিতে।

আইপিএলের নিলাম হবে শনিবার। তারপরই আগামী ডব্লিউপিএল কবে, কোথায় হবে তার দিনক্ষণ ঘোষিত হবে। ইতিমধ্যেই স্মৃতি মান্ধানার মতো ক্রিকেটাররা চাইছেন, আইপিএলের মতোই বিভিন্ন শহরে হোক ডব্লিউপিএল। তবে সেটা ২০২৪ সালে সম্ভব কিনা সেদিকেই তাকিয়ে সকলে। একাধিক শহরেও ডব্লিউপিএল হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+