Vijay Hazare Trophy: বিজয় হাজারে না খেলে দুবাই ভ্রমণ! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে বোর্ড?

ঘরোয়া ক্রিকেট খেলা নিয়ে বিগত এক বছরের বেশি সময় ধরেই কঠোর অবস্থান নিয়েছে বিসিসিআই। অতীতে ঈশান কিষাণ বা শ্রেয়স আইয়ারের বিরুদ্ধে এই ইস্যুতে কঠোর ব্যবস্থা নেয় বিসিসিআই। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন সঞ্জু স্যামসন?

বিজয় হাজারে ট্রফিতে খেলেননি না তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছে তা নিয়ে বিতর্ক চলেছে। এরইমধ্যে পাওয়া গেল নতুন আপডেট। একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে দুবাইতে ছুটি কাটাতে গিয়েছেন সঞ্জু। এরফলে তাঁর উপর চটেছেন নির্বাচকরা। এমনকি বিজয় হাজারতে না খেলার শাস্তি হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও ব্রাত্য হতে পারেন।

সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে এক সূত্র জানিয়েছেন, বিসিসিআই এবং নির্বাচক কমিটি ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। ঘরোয়া ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর জন্য গত বছর ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়। তাঁদের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছিল এই কারণের জন্য।

একইসঙ্গে সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছেন, সঞ্জু স্যামসন বিজয় হাজারে ট্রফি না খেলা নিয়ে বোর্ড এবং নির্বাচকদের কোনও কারণ জানাননি, কিন্তু আমরা জানতে পেরেছি সঞ্জু এখন দুবাইতে রয়েছেন। ঘরোয়া না ক্রিকেট না খেলে দুবাইতে সময় কাটাতে গিয়ে কঠোর শাস্তি পেতে পারেন সঞ্জু। তাঁর নাম চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নাও বিবেচিত হতে পারে।

সূত্রটি উল্লেখ করেছেন, বিজয় হাজারেতে না খেলার জন্য নির্বাচকরা একটি বৈধ কারণ সঞ্জুর কাছ থেকে জানতে চাইবেন। সঠিক উত্তর দিতে না পারলে একদিনের দলে তাঁকে বিবেচনা করা কঠিন হবে। কেসিএ-র সাথে স্যামসনের একটি তিক্ত ইতিহাস রয়েছে, তবে ঘরোয়া ক্রিকেটে খেলার জন্য এটিকে সমাধান করা দরকার।

কেরলের হয়ে সঞ্জু বিজয় হাজারে ট্রফিতে খেলেননি। এর আগে জানা গিয়েছিল, সঞ্জুকে কেরলের হয়ে বিজয় হাজারে ট্রফির স্কোয়াডে বেছে নেওয়া হয়নি। কারণ হিসেবে বলা হয়েছিল, সঞ্জু টুর্নামেন্টের প্রস্তুতি শিবিরে অংশ নেননি। কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশনের দাবি, সঞ্জু তাদের দুটি ইমেইল করেন। তিনি বলেন বিজয় হাজারে ট্রফিতে খেলতে পারবেন না।

কেরল ক্রিকেটের ভুল সঞ্জুর জাতীয় দলের অন্তর্ভুক্তিতে প্রভাব ফেলে কি না সেটাই দেখার। কারণ বিজয় হজারেতে না খেলার কারণে সঞ্জুকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া হবে না বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+