দেশে ফিরলেই মিতালি-ঝুলনদের রাজকীয় সম্বর্ধনা, সাক্ষাতের প্রতীক্ষায় নরেন্দ্র মোদী
ভারতীয় মহিলা দলের জন্য বড়সড় ভাবনা চলছে বিসিসিআইতে. বুধবারের পর দেশে ফিরলে কী অপেক্ষা করছে মিতালি-ঝুলনদের জন্য
দেশের মেয়েরা দেশকে গর্বিত করেছেন। এবার সেই মেয়েদের সম্মান ফিরিয়ে দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড। শুধু ভারতীয় ক্রিকেটেই নয়, বিশ্ব ক্রিকেটেও ছেলে ও মেয়ে ক্রিকেটারদের আর্থিক বৈষম্য মারাত্মক। যা বিভিন্ন সময়েই সরব হয়েছেন মহিলা ক্রিকেটাররা।

লর্ডসে ভারতীয় মহিলারা ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করে হেরেছেন। কাপ না জিতলেও আপামর দেশবাসীর হৃদয় তাঁরা জয় করে নিয়েছেন। দেশকে গর্বিত করা হরমনপ্রীত, বেদা, পুনমদের এবার তাই আর্থিক ভাবে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। বিশ্বকাপজয়ী দলের প্রত্যেক সদস্যকে ৫০ লক্ষ টাকা করে পুরস্কারমূল্য দেওয়া হবে। সাপোর্ট স্টাফদের দেওয়া হবে ২৫ লক্ষ করে টাকা। তবে বুধবার থেকে দেশে ফিরতে শুরু করবেন ঝুলন-মিতালিরা। সকলে ফিরে এলে একটি রাজকীয় সম্বর্ধনার আয়োজন করবে বিসিসিআই। কোথায় কীরকম হবে সেই সম্বর্ধনা তা নিয়ে অবশ্য এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এদিকে বিশ্বকাপের রানার্স দল দেশে ফিরলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তাঁদের দেখা করার ব্যবস্থা করবে বিসিসিআই। এবারের মহিলা বিশ্বকাপে ভারতীয় মেয়েদের পারফরমেন্সের খবর রাখতেন নরেন্দ্র মোদি। দল ফাইনালে হারলেও মেয়েদের টুইট প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Our women cricketers gave their best today. They have shown remarkable tenacity & skill through the World Cup. Proud of the team! <a href="https://twitter.com/BCCIWomen">@BCCIWomen</a></p>— Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/status/889167218675556352">July 23, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>সব মিলিয়ে মঞ্চ প্রস্তুত ,এবার বীর বন্দনায় ভাসবেন ভারতীয় মেয়েরা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications