IPL 2022: সমাপনী অনুষ্ঠান ফেরাতে চলেছে বিসিসিআই, কোভিড পরিস্থিতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত
IPL 2022: সমাপনী অনুষ্ঠান ফেরাতে চলেছে বিসিসিআই, কোভিড পরিস্থিতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত
আইপিএল-এর জন্মলগ্ন থেকেই প্রতিযোগীতার শুরু এবং শেষের দিন দু'টি ভিন্ন অনুষ্ঠান করে বিসিসিআই। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুভ সূচনা হয় বিশ্বের সেরা টি-২০ লিগের। আবার ফাইনালের দিন অর্থাৎ টুর্নামেন্টের শেষ দিন অনুষ্ঠিত হয় আরও একটি অনুষ্ঠান, যা সমাপনী অনুষ্ঠান নামেই পরিচিত।

গত দুই বছর করোনার কারণে উদ্বোধনী অনুষ্ঠান বা সমাপনী অনুষ্ঠান কোনওটাই করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০১৯ সাল থেকেই বন্ধ রয়েছে জাঁকজমকপূর্ণ এই দুই অনুষ্ঠান। এ বারও কোনও রকম উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হয় আইপিএল ২০২২। পঞ্চদশ আইপিএল-এর শুরুর দিন কোনও অনুষ্ঠান না হলেও সমাপনী অনুষ্ঠান আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেছে বিসিসিআই। কোভিড পরিস্থিতি উন্নতির কারণেই পঞ্চদশ আইপিএল-এর শেষ দিন জাঁকজমক পূর্ণ আয়োজনের কথা ভাবছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড।
বিসিসিআই-এর একটি সূত্র ইন্ডিয়া টিভিকে জানিয়েছে, সমাপনী অনুষ্ঠান নিয়ে আলোচনা শুরু হয়েছে, তবে এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত সরকারী ভাবে জানাননি বোর্ডের শীর্ষ নেতৃত্ব।

উল্লেখ্য ১৬ এপ্রিল (শনিবার) বিসিসিআই-এর প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে সমাপনী অনুষ্ঠান আয়োজনের জন্য জন্য বিডের আহ্বান করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "আইপিএল ২০২২-এর সমাপনী অনুষ্ঠানের জন্য বিসিসিআই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে বিডের আহ্বান জানাচ্ছে। এক লক্ষ টাকার বিনিময়ে দরপত্র তুলতে পারবে ইচ্ছুক সংস্থাগুলি।"
বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে আইপিএল ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, যা আগে পরিচিত ছিল মোতেরা স্টেডিয়াম নামে। ২০১৯ সালে প্রথম বার উদ্বোধনী বা সমাপনী অনুষ্ঠান ছাড়া আয়োজিত হেয়েছিল আইপিএল। সেই বছর কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটার্স (সিএসি) সিদ্ধান্ত নিয়েছিল এই অনুষ্ঠানের পিছনে যত টাকা খরচ হয়, সেই পরিমান টাকা পুলওয়ামা কাণ্ডে শহিদ সিআরপিএফ আধিকারিকদের পরিবারের মধ্যে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড।












Click it and Unblock the Notifications