আইপিএল নিলামের ঘন্টা বাজতেই প্রশ্ন! বিরতির পর ফের কি ভিভোর সঙ্গে হাত ধরছে বিসিসিআই?

আইপিএল নিলামের ঘন্টা বাজতেই প্রশ্ন! বিরতির পর ফের কি ভিভোর সঙ্গে হাত ধরছে বিসিসিআই?

ফেব্রুয়ারিতে আইপিএলের নিলাম। ইতিমধ্যে আইপিএলের সরকারি টুইটার থেকে ১৮ ফেব্রুয়ারি নিলাম হওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। ফলে ভারতীয় ক্রিকেট ফ্যানেরা এখন করোনা পরবর্তী সময়ে ঘরের মাঠে আয়োজিত হতে চলা প্রথম আইপিএল দেখতে উন্মাদনায় ফুটছেন। অন্যদিকে ভারত-চিন সীমান্ত সমস্যায় শেষবার ভিভোর সঙ্গে এক বছরের সম্পর্কে ইতি টেনেছিল বিসিসিআই। দরজায় কড়া নাড়ছে ১৪ তম আইপিএল। সেই আইপিএলে কি ফের ভিভোকে মূল স্পনসর হিসেবে যুক্ত হতে দেখা যাবে, সেই নিয়ে প্রশ্ন উঠছে।

আইপিএল নিলামের ঘন্টা বাজতেই প্রশ্ন! বিরতির পর ফের কি ভিভোর সঙ্গে হাত ধরছে বিসিসিআই?

গত বছর গলওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষের পরেই চিনা পণ্য বর্জন নিয়ে দেশজুড়ে বিরোধিতা হয়েছিল। সেই চাপের মুখে পড়েই দীর্ঘ দিন পর চিনা মোবাইল কোম্পানি ভিভো আইপিএল থেকে সরে দাঁড়ায়। টাইটেল স্পনসর যুক্ত হয়েছিল ড্রিম ইলেভেন। তবে বোর্ডের তরফে সেবার অবশ্য স্পষ্ট জানানো হয়েছিল, এই পরিবর্তন শুধুমাত্র ১ মরসুমের জন্য। অর্থাৎ ভারত-চিন সম্পর্কের সমস্যার কারণে শুধুমাত্র ১ মরসুমের জন্যেই ভিভোর সঙ্গে সম্পর্ক ছিন্ন কথা বিসিসিআই জানায়।

সেই মতো ফের আসন্ন মরসুমে আইপিএলের মূল স্পনসর হিসেবে ভিভোর যুক্ত হওয়া নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। ২০২০ সালে বিদেশের মাটিতে কোভিড প্রটোকল মেনে আইপিএল আয়োজন করার ক্ষেত্রে বোর্ডের প্রচুর খরচ হয়। সেই সঙ্গে ভারত-চিন সম্পর্কের কথা মাথায় রেখে ভিভোর হাত ছাড়াতেও বিসিসিআইয়ের আর্থিক ক্ষতি প্রচুর। এবার কী সেই ক্ষতিপূরণ করতেই ফের ভিভোর সঙ্গে বিসিসিআই হাত ধরছে? উত্তরের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে মনে করছে ক্রিকেটমহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+