মহেন্দ্র ধোনির মুকুটে যোগ হতে চলেছে ভারতের অন্যতম সেরা সম্মান

ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কের মুকুটে যোগ হতে চলেছে আর এক নতুন পালক।

ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কের মুকুটে যোগ হতে চলেছে আর এক নতুন পালক। দেশের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষণ পুরস্কারের জন্য তাঁর নাম মনোনয়ন করল বিসিসিআই। ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির অবদানের জন্য এই সম্মানের কথা ভাবা হয়েছে।

মহেন্দ্র ধোনির মুকুটে যোগ হতে চলেছে আর এক সম্মান

বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, এবছর পদ্ম পুরস্কারের জন্য বোর্ড থেকে একটিই নাম পাঠানো হয়েছে। এবং সর্বসম্মতভাবে ভারতের সবচেয়ে সফল অধিনায়কের নামই বেছে নেওয়া হয়েছে।

বোর্ড সূত্রে বলা হয়েছে, মহেন্দ্র সিং ধোনির নাম পদ্ম ভূষণ পুরস্কারের জন্য বাছা হয়েছে। ধোনি এই পুরস্কারের যোগ্য। ২০১১ সালের ৫০ ওভারের বিশ্বকাপ ও ২০০৭ সালের টি২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক দশ হাজারের বেশি রানের মালিক। ৯০টির বেশি টেস্ট খেলেছেন। ধোনির চেয়ে যোগ্য তাই আর কেউ ছিল না।

প্রসঙ্গত, মহেন্দ্র সিং ধোনি ৩০২টি একদিনের ম্যাচে ৯৭৩৭ রান করেছেন। টেস্টে ৯০টি ম্যাচে ৪৮৭৬ রান করেছেন। এর পাশাপাশি ৭৮টি আন্তর্জাতিক টি২০ ম্যাচে ১২১২ রান করেছেন ক্যাপ্টেন কুল। টেস্ট-একদিনের ম্যাচ মিলিয়ে ১৬টি শতরান ও একশোটি অর্ধশতরান করেছেন ধোনি।

এর আগে অর্জুন পুরস্কার, রাজীব খেল রত্ন পুরস্কার, পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছে দেশের সবচেয়ে সফল অধিনায়ককে। এবার আরও একটি অনন্য সম্মান ধোনির মুকুটে যোগ হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+