BCCI Medical Updates: কবে ফিরবেন জাতীয় দলে? পন্থ-বুমরাহদের ফিটনেস নিয়ে বড় আপডেট দিল বিসিসিআই
বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র কয়েকমাস। চোটের তালিকায় বুহরাহ, শ্রেয়স আইয়ার, কেএল রাহুলের মতোই রয়েছেন ঋষভ পন্থও। বিশ্বকাপে কী খেলতে পারবেন ভারতীয় দলের তারকা উইকেটরক্ষক? এটা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন ২১ জুলাই এল বোর্ডের বার্তা। ঋষভ পন্থের ফিটনেস আপডেট নিয়ে বড় ঘোষণা।
শুক্রবার পন্থের মেডিকেল আপডেট নিয়ে বিবৃতি দিয়েছে বোর্ড সচিব জয় শাহ। সেখানে যথেষ্টই আশার আলো দেখা যাচ্ছে পন্থকে নিয়ে। শুধু পন্থ নয় একইসঙ্গে চোটের তালিকায় থাকা বাকি ক্রিকেটারদের নিয়েও সরকারিভাবে জানিয়েছে বিসিসিআই।

পন্থকে নিয়ে বিসিসিআই জানিয়েছে, 'রিহ্যাবে দারুণ উন্নতি করছেন ঋষভ। নেটে ব্যাটিং এবং কিপিংও শুরু করেছেন।বর্তমানে বডি ফিটনেস প্রক্রিয়ার মধ্যে আছেন ঋষভ, যেখানে তাঁর শারীরিক সক্ষমতা দেখা হচ্ছে।'
বোর্ডের বার্তায় উল্লেখ করা হয়েছে, 'বুমরাহ এবং প্রসিদ্ধ কৃষ্ণ রিহ্যাবের চূড়ান্ত পর্যায়ে আছেন, নেটে পুরো দমে বোলিং করছেন। তবে বেশ কয়েকটি অনুশীলন ম্যাচে দেখার পরই এই দুই পেসারকে নিয়ে চূড়ান্ত রিপোর্ট দেবে বিসিসিআই। রাহুল এবং শ্রেয়স দুই জনেই নেটে ব্যাটিং করছেন। এনসিএকে দুই ব্যাটসম্যানের উন্নতিতে সন্তুষ্ট।'
অর্থ্যাত বোর্ডের এই বক্তব্য থেকেই স্পষ্ট চোটের তালিকায় থাকা পাঁচ ক্রিকেটার দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তাঁদের খুব তাড়াতাড়ি দেখা যেতে পারে মেন ইন ব্লুর জার্সিতে।

বর্তমানে নিজের রিহ্যাব প্রক্রিয়ায় মত্ত ঋষভ। বেঙ্গালুরুর এনসিএতে রিহ্যাবে ব্যস্ত পন্থ। সেখানেই তাঁকে এবার ভারোত্তলন করতে দেখা গেল। ইন্সটাগ্রামে পন্থ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের রিহ্যাবের একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই শারীরিক কসরত করতে দেখা যাচ্ছে তাঁকে। ভিডিওর ক্যাপশনে ঋষভ লিখেছেন, 'কেবল ভাবলেই হয় না, কোনও জিনিস পেতে গেলে তার জন্য সেই পরিশ্রমটা করতে হয়।'
এর আগেও একাধিক ফিনটেনস ট্রেনিংয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ঋষভ। সেই ভিডিওতে ঋষভের যে শরীর চর্চার মুহূর্ত সামনে এসেছিল সমাজ মাধ্যমে পোস্ট করা ভিডিও-তে দেখা গিয়েছিল এনসিএ-র সিঁড়ি ভেঙে উপরে উঠছেন ভারতীয় দলের তারকা উইকেটরক্ষক। গোটা ভিডিওতে দুটি পর্যায়কে দেখিয়েছেন। আগে কেমনভাবে সিঁড়ি ভাঙতেন ও পরে কতটা সাবলীল তিনি।
ভিডিও-র প্রথম অংশটি এনসিএ-তে যাওয়ার প্রথম দিকের। দেখা যাচ্ছে, ডান পায়ের হাঁটুতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় খুব কষ্ট করে সিঁড়িতে উঠছেন ঋষভ। সিঁড়ির শেষ ধাপে আসার পর দেখা যাচ্ছে তাঁর চোখে মুখে যন্ত্রণা স্পষ্ট। পরের অংশটি বর্তমান অবস্থার। তখন আর কষ্ট নেই। সিঁড়ি দিয়ে সাবলীলভাবেই উঠে আসছেন ক্রিকেটার।
২০২২ সালের ৩০ ডিসেম্বর দিল্লি থেকে গাড়ি চালিয়ে রুরকির বাড়িতে ফেরার সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন পন্থ। ডান পায়ের হাঁটু-সহ শরীরের একাধিক জায়গায় গুরুতর চোট পেয়েছিলেন।












Click it and Unblock the Notifications