আইপিএল ২০২০-এর আগে সুরক্ষিত নয় বিসিসিআই, করোনা আক্রান্ত একাধিক!

আইপিএলের আগে এবার বিসিসিআই-তেই করোনা থাবা! আশঙ্কিত ক্রিকেট মহল

আইপিএল ২০২০ শুরুর আগে বিসিসিআই-তেই থাবা বসাল করোনা ভাইরাস। ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিমের এক সদস্যের কোভিড-১৯ টেস্ট পজেটিভ এসেছে বলে সূত্রের খবর। এমনকী বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-র দুই সদস্যও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে।

আইপিএল ২০২০-এর আগে সুরক্ষিত নয় বিসিসিআই, করোনা আক্রান্ত একাধিক!

সেই খবর যে নিছকই জল্পনা নয়, তা আর জানতে কারও বাকি নেই। কারণ বিসিসিআইয়ের তরফে ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে বলে সূত্রের খবর। যদিও করোনা ভাইরাসে আক্রান্ত ওই মেডিক্যাল অফিসারের নাম জানায়নি সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। কেবল বলা হয়েছে যে ওই ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

সূত্রের খবর, আইপিএল শুরুর আগে ক্রিকেটারদের স্বাস্থ্য পরীক্ষা করতে আমিরশাহীতে গিয়েছিলেন বিসিসিআইয়ের ওই মেডিক্যাল অফিসার। সেখানেই কোনও ভাবে তিনি কোভিড-১৯ পজেটিভ হন বলে বিসিসিআই সূত্রে খবর। সম্ভবত চেন্নাই সুপার কিংসের করোনা আক্রান্ত ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের সংস্পর্শে এসেই তাঁর এমন পরিণতি হয়েছে বলে মনে করা হচ্ছে।

যদিও এ ব্যাপারে স্পষ্ট কোনও বার্তা দিচ্ছে না বিসিসিআই। শুধু বলা হচ্ছে যে ওই মেডিক্যাল অফিসারের সঙ্গে গত সাম্প্রতিককালে কোনও মানুষের সংযোগ ঘটেনি। ওই ব্যক্তি এই মুহূর্তে দুবাইতে রয়েছেন বলে বিসিসিআই সূত্রে খবর। অন্যদিকে করোনা ভাইরাসে আক্রান্ত এনসিএ-এর দুই সদস্যের শারীরিক অবস্থাও স্থিতিশীল বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+