টিম ইন্ডিয়ার হেড কোচ পদে রবি শাস্ত্রীর চাকরি বহাল থাকতে পারে!

টিম ইন্ডিয়ার হেড কোচ পদে রবি শাস্ত্রীর চাকরি বহাল থাকতে পারে!

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে হেরে ক্রিকেট বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরই ভারতীয় দলের কোচিং স্টাফ পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়। কানাফুঁসো শোনা যায়, বিশ্বকাপে ব্যর্থতার পর টিম ইন্ডিয়ার প্রধান কোচের চাকরি নাকি হারাতে পারেন রবি শাস্ত্রী। তবে বিসিসিআই-র অভ্যন্তরীণ সূত্র কিন্তু এ ব্যাপারে অন্য বাণী শোনাচ্ছে।

টিম ইন্ডিয়ার হেড কোচ পদে রবি শাস্ত্রীর চাকরি বহাল থাকতে পারে!

বিরাট কোহলিদের নতুন কোচ কে হবেন, তা ঠিক করতে ভারতের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কপিল দেবের নেতৃত্বে তিন সদস্যের ক্রিকেট অ্যাডভাইজারি দল তৈরি করেছে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর। সূত্রের খবর, সেই দলেরই সদস্য অংশুমান গায়েকয়োড় টিম ইন্ডিয়ার কোচ পদে রবি শাস্ত্রীর ভবিষ্যত উজ্জ্বল বলেই দর্শাচ্ছেন।

১৯৯৭ থেকে ১৯৯৯ পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের কোচ থাকা অংশুমান গায়েকোয়াড়ের দাবি, বিশ্বকাপ হারলেও রবি শাস্ত্রীর কোচিংয়ে বেশ ভালোই পারফরম্যান্স করছেন বিরাট কোহলিরা। শাস্ত্রীর সময়কালে ভারত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রফি জিতেছে বলেও নাকি স্মরণ করিয়েছেন ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির অন্যতম সদস্য। অংশুমান গায়েকোয়াড় আগামী দিনেও রবি শাস্ত্রীকেই পরীক্ষা করে দেখার পক্ষপাতি বলে শোনা যাচ্ছে। ভারতীয় দলের হেড কোচ হওয়ার জন্য বাকি যাঁদের আবেদন জমা পড়েছে, তাঁদের কাজ, অভিজ্ঞতা, সাফল্য ও টেনাসিটি বিচার করা হবে বলে জানিয়েছেন গায়েকোয়াড়।

টিম ইন্ডিয়ার হেড কোচ পদে রবি শাস্ত্রীর চাকরি বহাল থাকতে পারে!

নিজের অভিজ্ঞতা থেকেই তিনি জানিয়েছেন, বাইরে থেকে দেখতে যতটা সোজা টিম ইন্ডিয়ার কোচ হওয়া ভিতর থেকে ততটাই কঠিন। সেখানে ছোট ছোট জিনিসও বড়সড় সমস্য়া খাড়া করতে পারে বলে মনে করেন অংশুমান গায়োকোয়াড়। তাঁর মতে, দলে অধিনায়কের সঙ্গে বাকি খেলোয়াড়দের সদ্ভাব বজায় রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কোচকে সেই ম্যান ম্যানেজমেন্ট দক্ষতার সঙ্গে পালন করতে হয় বলে জানিয়েছেন গায়োকোয়াড়।

উল্লেখ্য রবি শাস্ত্রীকেই কোচ রেখে অগাস্টে ওয়েস্ট ইন্ডিজগামী ভারতীয় দল বাছা হয়েছে। টিম ইন্ডিয়ার নতুন কোচ বাছার আগে তিনি ও ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির সদস্যরা খেলোয়াড়দের সঙ্গেও কথা বলতে চান বলে জানিয়েছেন অংশুমান গায়োকোয়াড়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+