IPL:ভেঙে দিলেন দুটি স্টাম্প, অর্শদীপের বোলিংয়ে বিরাট ক্ষতি বিসিসিআইয়ের
সিং ইজ কিং। শনিবাসরীয় রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের সম্রাটের নাম অর্শদীপ সিং। ডেথ ওভারে দুরন্ত বোলিং করে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় ছিনিয়ে এনেছেন।শুধু দলকেই জয় এনে দেননি একইসঙ্গে বিসিসিআইয়ের আর্থিক ক্ষতিও করলেন এই পাঞ্জাব তনয়। একই ওভারে দুটি স্টাম্প ভেঙে দিয়ে বোর্ডের আর্থিক ক্ষতি করলেন পাঞ্জাব কিংস দলের এই বোলার।
মুম্বইয়ের বিরুদ্ধে অর্শদীপের হাতেই শেষ ওভারের বোলিংয়ের দায়িত্ব দেন স্যাম কারান।ওভারের তৃতীয় বলে অর্শদীপের দুরন্ত বোলিংয়ে বোল্ড আউট হন তিলক ভর্মা। পাঞ্জাব পেসারের বলের গতিতে দুই টুকরো হয়ে যায় মিডল স্টাম্প।ফলে নতুন মিডল স্টাম্প এনে ফের শুরু হয় খেলা।

ARSHDEEP SINGH - BREAKING STUMPS FOR FUN 🔥pic.twitter.com/NNVlKWppaC
— Johns. (@CricCrazyJohns) April 22, 2023
একটি এলইডি স্টাম্পের সেট এবং জিং বেলের দাম পড়ে প্রায় ৪০,০০০ ডলার। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক দাঁড়ায় ৩০ লক্ষ টাকা। অর্থাত্ একটি স্টাম্প ভাঙলেই বিশাল অঙ্কের ক্ষতি হয় ম্যাচ আয়োজকদের। আর্শদীপ তো আবার দুটি স্টাম্প ভেঙে দিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী ভারতীয় ক্রিকেট বোর্ডের এই ঘটনায় ২০ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
Hey @MumbaiPolice, we'd like to report a crime. 👀 pic.twitter.com/x9FVPbxHzy
— Punjab Kings (@PunjabKingsIPL) April 22, 2023
কিন্তু স্বস্তির ব্যাপার হলো এই ক্ষতির জন্য তাকে কেউ অর্শদীপের সমালোচনা করতে পারবেন না, বরং দুরন্ত বোলিংয়ের জন্য গতকাল রাত থেকেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দেওয়া হচ্ছে।
২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার এলইডি স্টাম্প ব্যবহার করেছিল আইসিসি। যে স্টাম্পে বল লাগলেই এলইডি আলো জ্বলে ওঠে। স্বভাবতই সেই এলইডি স্টাম্প জনপ্রিয় হয়ে ওঠে। এরপর বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার দেখানো পথে হাঁটে বিসিসিআইও। আইপিএলের মতো মেগা ইভেন্টে তাঁরাও ব্যবহার করেন ক্যামেরা যুক্ত এলইডি স্ট্যাম্প।


আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications