'বলিদান' দস্তানা ইস্যুতে আইসিসি'র বিরোধিতা করে ধোনির পাশে বিসিসিআই

ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা জানাতে বিশেষ 'বলিদান' চিহ্ন আঁকা গ্লাভস পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ খেলেছিলেন ধোনি।দস্তানা ইস্যুতে এবার ধোনির পাশে দাঁড়াতে চলেছে বিসিসিআই

ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা জানাতে বিশেষ 'বলিদান' চিহ্ন আঁকা গ্লাভস পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ খেলেছিলেন ধোনি। আর সেই গ্লাভসই এবার বিতর্কের কেন্দ্রে।

বলিদান দস্তানা ইস্যুতে আইসিসির বিরোধিতা করে ধোনির পাশে বিসিসিআই

শ্রদ্ধা সূচক 'বলিদান' চিহ্ন আঁকা দস্তানার জন্য বৃহস্পতিবারই ভারতীয় বোর্ডকে বার্তা দেয় আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থায় তরফ থেকে ইঙ্গিত দেওয়া হয়, ধোনি 'বলিদান' চিহ্নের দস্তানা পরে মাঠে নামলে তা অন্য দেশের ক্রিকেটারদের ভাবনায় প্রভাব ফেলতে পারে। সেকারণে বিশ্বকাপে আগামী দিনে ধোনিকে বিশেষ ঐ দস্তানা না পরে মাঠে নামার অনুরোধ জানায় আইসিসি। তাদের বক্তব্য, কোড অফ কন্ডাক্ট অনুযায়ী বিশ্বকাপে খেলোয়াড়দের পোশাক কিংবা শরীরের সঙ্গে যুক্ত কোনো বস্তুতে রাজনৈতিক, ধর্মীয় কিংবা বর্ণ-বিদ্বেষমূলক চিহ্ন বা লেখা ব্যবহার করা যাবে না। কিন্তু ধোনির ভাবনা সেসবের উর্ধ্বে বলেই মনে করেন তাঁর ভক্তরা।

সূত্রের খবর, দস্তানা ইস্যুতে ধোনির পাশে দাঁড়াতে চলেছে বিসিসিআই। সেক্ষেত্রে আইসিসি'র অনুরোধ নাকোজ করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে,বোর্ডের তরফ থেকে আইসিসি'র কাছে এই বিষয়ে লিখিত আর্জিও জানানো হতে পারে। সেই আর্জিতেই আইসিসিকে ধোনির বলিদান গ্লাভস পরে খেলা নিয়ে অনুমতি চেয়ে নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। শুক্রবার বিষয়টি নিয়ে বোর্ডের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের সদস্যরা বৈঠকে বসতে চলেছে।

প্রসঙ্গত দেশের প্যারা মিলিটারি ফোর্সের জওয়ানদের সম্মান প্রদর্শনে এই বলিদান ব্যাচ প্রতীক হিসেবে দেওয়া হয়। ভারতীয় সেনা-জওয়ানদের শ্রদ্ধা জানাতেই বিশ্বকাপের ম্যাচে বিশেষ বলিদান চিহ্ন আঁকা দস্তানা পরে ম্যাচ খেলতে নেমেছিলেন মাহি। ম্যাচে প্রোটিয়া অল-রাউন্ডার ফেহেলুকওয়াওকে স্টাম্প করার মুহূর্তে ধোনির গ্লাভসে বলিদান চিহ্ন নজরে আসে। এরপর দলগত সেলিব্রেশনের সময়েও সেই চিহ্ন দেখা যায়। স্বভাবতই সেনাকে সম্মান জানানোয় মাহির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভারতীয় নেটিজেনরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+