রশিদদের বিরুদ্ধে সিরিজে বিশ্রামে রোহিত-বিরাটরা, টিম ইন্ডিয়ার নেতৃত্বে কে?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলে দেশে ফেরার পরই আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলতে পারে টিম ইন্ডিয়া। ঠাসা ক্রীড়াসূচির জন্য প্রাথমিকভাবে সিরিজটি বাতিল করার কথা ভেবেছিল বিসিসিআই। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সংক্ষিপ্ত আকারে রশিদ খানদের বিরুদ্ধে এই সিরিজ খেলতে পারে ভারত। তবে রোহিত-বিরাটদের মতো সিনিয়র ক্রিকেটারদের এই সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে। টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিতে পারেন হার্দিক পাণ্ডিয়া।

বিসিসিআই সূত্রের খবর, আফগানিস্তানের বিরুদ্ধে সম্ভবত দ্বিতীয় সারির এক দল নিয়েই টিম ইন্ডিয়া সিরিজ খেলবে। শোনা যাচ্ছে সিরিজ সম্পূর্ণ বাতিলের বদলে ম্যাচ কমিয়ে রশিদদের বিরুদ্ধে শুধু ওয়ান ডে বা টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারে মেন ইন ব্লু।

১

৭-১২ জুন ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।ইতিমধ্যেই কোচ, সাপোর্ট স্টাফ এবং কয়েকজন ক্রিকেটার ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন। লাল বলের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে দ্রাবিড়ের দলের।১৩ অথবা ১৪ জুন ভারতে ফিরবেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। এরপর ৭ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরবেন ক্রিকেটাররা।

২০-৩০ জুন এই সময়সীমার মধ্যেই ভারত আফগানিস্তান সিরিজ হতে বারে। বিসিসিআই চাইছে না পূর্ণাঙ্গ সিরিজ খেলতে। টি টোয়েন্টি এবং ওয়ানডে ম্যাচের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে ভারত আফগানিস্তান সিরিজ। এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন হার্দিক পাণ্ডিয়া। ভারতীয় দলের রিজার্ভ বেঞ্চের সদস্যদের এই সিরিজে সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট।

২

এই বছরেই দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজিত হবে। তার আগে ভারতীয় দলের ঠাসা সূচি। ১২ জুলাই থেকে ১৩ অগাস্ট ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুইটি টেস্ট, তিনটি ওয়ান ডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারত। এরপরেই রয়েছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে।

এরপর সবকিছু ঠিকঠাক চললে সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজিত হতে পারে। এমন ব্যস্ত সূচিতে ক্রিকেটারদের ধকল কমাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি স্থগিত করার কথা ভাবছে ভারত। কিন্তু এশীয় ক্রিকেট রাজনীতির সমীকরণে এই সিরিজকে পুরোপুরি বাতিলের খাতায় ফেলতে পারছে না বিসিসিআই।

৩

আইপিএলের ফাইনালে ভারতে আসছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মিরওয়াইস আশরাফ। এই সময়েই সিরিজ নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও এখনও চূড়ান্তে সিদ্ধান্তে পৌঁছায়নি দুই দেশের ক্রিকেট বোর্ড। মনে করা হচ্ছে, আইপিএল ফাইনালে এশিয়া কাপ নিয়ে অনুষ্ঠেয় বৈঠকের এক ফাঁকে এই সিরিজ নিয়ে আলোচনা করবে বিসিসিআই ও এসিবি। এরপর চূড়ান্ত জানাবে দুই দেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+