ফের পিছিয়ে যাচ্ছে আইপিএল সূচি? নতুন দিনক্ষণ নিয়ে ভাবনা! সম্ভাব্য দিন জেনে নিন

ফের পিচ্ছোচ্ছে আইপিএল সূচি? নতুন দিনক্ষণ নিয়ে ভাবনা, সম্ভাব্য দিন জেনে নিন

করোনা সংকটে ২৯ মার্চ থেকে আইপিএল পিছিয়েছে। কোভিড মহামারীর মাঝে মিলিয়ন ডলার ক্রিকেট লিগে সেপ্টেম্বরে ঢাকে কাঠি পড়়ার ইঙ্গিত। সব কিছু ঠিকঠাক থাকলে ১৯ সেপ্টেম্বর থেকে আমিরশাহীতে আইপিএলের মেগা আসর বসতে চলেছে। ফাইনাল ৮ নভেম্বর হওয়ার কথা। সূ্ত্রের খবর, সরকারি ঘোষণার আগে আইপিএল নিয়ে ফের নতুন দিনক্ষণ ভাবা হচ্ছে।

ফাইনালে পিছতে পারে

ফাইনালে পিছতে পারে

আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়ে রেখেছিলেন,১৯ সেপ্টেম্বর লিগ শুরু। ফাইনাল ৮ নভেম্বরে ধরেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিন্তু হঠাৎ করে আলোচনায় ১০ নভেম্বর ফাইনাল শোনা যাচ্ছে। এক সর্বভারতীয় মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী আইপিএলের ফাইনাল দুদিন পিছতে পারে।

প্রথমবার সপ্তাহের মাঝে আইপিএল ফাইনাল

প্রথমবার সপ্তাহের মাঝে আইপিএল ফাইনাল

১০ নভেম্বর আইপিএল ফাইনাল হলে, টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম সপ্তাহের মাঝে ফাইনাল আয়োজন হবে। প্রতিবারই লিগের জমজমাট ফাইনাল রবিবার হয়ে এসেছে। এবার কোভিড পরিস্থিতিতে আইপিএলে অনেক কিছু পাল্টাচ্ছে। লিগ পিছিয়ে প্রথমবার সেপ্টেম্বরে আইপিএল হওয়ার পাশাপাশি এবার রবিবারের বদলে হয়ত সপ্তাহের মাঝেই হতে পারে ফাইনাল।

আইপিএল না হলে বোর্ডের ক্ষতি কত

আইপিএল না হলে বোর্ডের ক্ষতি কত

আইপিএল করা নিয়ে বদ্ধপরিকর বিসিসিআই। আইসিসি টি-২০ বিশ্বকাপ স্থগিত ঘোষণা করার পর বিসিসিআই সেপ্টেম্বরে লিগ শুরু নিয়ে পরিকল্পনা সাজিয়েছে। কোভিড পরিস্থিতিতে ভারতে লিগ আয়োজন করা সম্ভব নয়, সেই কারণে এবছর আমিরশাহীতে লিগ করছে বিসিসিআই। লিগ বাতিল হলে বোর্ডের ৪০০ কোটির ক্ষতি। তাই সবরকম সংকট কাটিয়ে এবছর লিগ করতে চেষ্টার কোনও ত্রুটি রাখছে না বোর্ড।

বাড়ছে খরচ

বাড়ছে খরচ

অন্যদিকে কোভিড পরিস্থিতিতে বিদেশে আইপিএল হওয়ায় খরচ বাড়ছে। চার্টার বিমানে দলকে বিদেশে পাঠানো থেকে বিদেশের হোটেলে ১৪ দিনের কোয়েরেন্টাইন, জৈব সুরক্ষা বলয়ের মাঝে ক্রিকেট আয়োজন, ক্রিকেটার থেকে দলের প্রত্যেকের একাধিকবার করোনা পরীক্ষা করানো! সব মিলিয়ে এবারের আইপিএল আয়োজন করতে, ফ্র্যাঞ্চাইজিগুলির বিস্তর খরচ হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+