BCCI: একদিনের ম্যাচে নতুন জার্সিতে দেখা যাবে ভারতীয় দলকে, জয়-হরমনপ্রীতের হাতেই হল উন্মোচন, দেখুন ভিডিও
চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু নিয়ে জটিলতা অব্যাহত, এরইমধ্যে ভারতীয় পুরুষ এবং মহিলা দলের জন্য নতুন ওডিআই জার্সি উন্মোচন করল বিসিসিআই। শুক্রবার ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক অধিনায়ক হারমানপ্রীত কৌর এবং বিসিসিআই সচিব জয় শাহ নতুন এই জার্সির উন্মোচন করেছেন। নতুন এই জার্সিতে ভারতের জাতীয় পতাকার রঙের আধিক্য দেখা গিয়েছে।
মুম্বইয়ে বোর্ডের সদর দপ্তরে জয় শাহ এবং হরমনপ্রীত কৌর নতুন ওডিআই জার্সি উন্মোচন করেছেন। বিসিসিআইয়ের পক্ষ থেকে জার্সি উন্মোচনের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে ভারতীয় দলের কিট প্রস্তুতকারক সংস্থার তৈরি এই জার্সিতে কাঁধের দিকে ভারততের জাতীয় পতাকার তিনটি রঙের আধিক্য রয়েছে। নতুন জার্সি গায়ে চাপিয়ে আগামী দিনে ভারতীয় পুরুষ এবং মহিলা দল ওডিআই ম্যাচ খেলবে।

THE NEW ODI JERSEY OF TEAM INDIA...!!!! 🇮🇳
— Tanuj Singh (@ImTanujSingh) November 29, 2024
- Jay Shah & Harmanpreet Kaur launched Team India's New ODI Jersey. pic.twitter.com/dlwmjLQ0lS
আগামী ২২ ডিসেম্বর থেকে ভারতীয় মহিলা দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের সিরিজ খেলতে নামবে। এই ম্যাচে নতুন জার্সিতে দেখা যাবে স্মৃতি-হরমনপ্রীতদের। আপাতত ভারতীয় পুরুষ দল অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফি খেলেছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ভারতীয় দল এই সিরিজ খেলতে ব্যস্ত থাকবে। ফলে বিরাট রোহিতদের এখনই নতুন জার্সিতে দেখা যাবে না।












Click it and Unblock the Notifications