BCCI: রোহিতদের কোচ নিয়োগে বড় ভূমিকা নিচ্ছেন ধোনি! দ্রাবিড়ের উত্তরসূরি বাছাইয়ে মাহির দ্বারস্থ বোর্ড

টি২০ বিশ্বকাপের পর নতুন কোচ নিয়োগ করা হবে ভারতীয় দলের জন্য। ইতিমধ্যেই বিজ্ঞাপনও প্রকাশিত হয়েছে। আলোচনায় উঠে আসছে একাধিক দেশি-বিদেশি হেভিওয়েট কোচের নাম। এই তালিকায় জাস্টিন ল্যাঙ্গার, রিকি পন্টিং থেকে মাহেলা জয়াবর্ধনে যেমন রয়েছেন তেমন গৌতম গম্ভীর, আশিস নেহরার ওপরেও রয়েছে বোর্ডের নজরে। তবে বিদেশি কোচদের মধ্যে স্টিফেন ফ্লেমিং এখন পর্যন্ত বিসিসিআইয়ের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে।

কিন্তু সিএসকে দলের কোচ নিজের ভারতীয় দলের কোচ হতে এখনও খুব একটা আগ্রহী নন। প্রথমত ভারতীয় বোর্ডের দীর্ঘমেয়াদী চুক্তির শর্ত এবং পারিবারিরক কারণে জাতীয় দলের দায়িত্ব নিতে আগ্রহী নন ফ্লেমিং। বোর্ড নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ককে এখনই না পাওয়ার আশা ছাড়ছে না। আর বিসিসিআই সেইজন্যই হাতিয়ার করতে চলেছে মহেন্দ্র সিং ধোনিকে।

MS Dhoni

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের খবর অনুসারে ধোনির মাধ্যেমে ফ্লেমিংকে রাজি করাতে চাইছে বিসিসিআই। ধোনির সঙ্গে ফ্লেমিংয়ের বিশেষ হৃদ্যতা রয়েছে। আইপিএলের শুরুর সময় থেকে দুজনে ফ্র্যাঞ্চাইজির কোচ-ক্যাপ্টেনের ভূমিকা পালন করেছেন। এই জুটিই সিএসকেকে পাঁচটা আইপিএল খেতাব এনে দিয়েছে। ফলে ফ্লেমিংকে কোচ করতে ধোনির বিশেষ অবদান থাকতে পারে।

ভারতীয় বোর্ডের লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ। সেই বিশ্বকাপ পর্যন্ত তিন ফরম্যাটের জন্য এক জন কোচই নিয়োগ করবে বোর্ড। নতুন কোচকে একাধিক শর্ত পূরণ করতে হবে।বিজ্ঞাপনে বলা হয়েছে, ' যে দল যে কোনও ফর্ম্যাটে যে কোনও পরিস্থিতিতে সাফল্য আনার ক্ষমতা থাকতে হবে অর্থ্যাত দেশে-বিদেশে সর্বত্র সাফল্যের ব্লু-প্রিন্ট থাকতে হবে নতুন কোচের কাছে।

২০২৭ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তি ঠিক পছন্দ নয় ৫১ বছর বয়সী এই প্রাক্তন তারকার। অগত্যা বরফ গলানোর জন্য আরেক প্রাক্তন ভারত অধিনায়কের দ্বারস্থ হতে পারে বিসিসিআই।

রাহুল দ্রাবিড় পরবর্তী কোচ বাছাইয়ে খুব বেশি বিলম্ব করতে রাজি নয় বিসিসিআই, তাই চুক্তির মেয়াদ নিয়ে নাছোড়বান্দা স্টিফেনকে রাজি করাতে মহেন্দ্র সিং ধোনিকে কাজে লাগাতে চলেছে বোর্ড। এক্ষেত্রে কিউয়ি প্রাক্তনী তথা সিএসকে কোচ রাজী হন কিনা, তার উত্তর অবশ্য সময়ই দেবে।

বর্তমানে সিএসকের কর্ণধারের আরও দুটি বিদেশি লিগের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চু্ক্তিবদ্ধ ফ্লেমিং, এছাড়াও দ্য হান্ড্রেডের দল সাউদার্ন ব্রেভেরও কোচ তিনি। চারটি লিগের সঙ্গে জড়িত থাকলেও পরিবারকে ভালোই সময় দিতে পারেন, কিন্তু বিসিসিআইয়ের প্রস্তাবে সায় দিলে দশ মাস ব্যস্ত থাকতে হবে ভারতীয় দলের জন্য। কোচের জন্য আবেদনের সময় সীমা আগামী ২৭ মে পর্যন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+