টি ২০ বিশ্বকাপে ভারতের ব্যর্থতা নিয়ে পর্যালোচনা বৈঠক বিসিসিআইয়ের, রাহুল-রোহিতদের ভবিষ্যৎ নির্ধারিত হবে?

অবশেষে হতে চলেছে বহু প্রতীক্ষিত বৈঠক। পরপর দুই বছর দুটি বিশ্বকাপে ভারতীয় দল ব্যর্থ হয়েছে। এবার পূর্ণশক্তির দল নিয়ে ফেভারিট হিসেবে শুরু করেও কাপ জয় অধরাই থেকে গিয়েছে। তারপরই ঠিক হয়েছিল পর্যালোচনা বৈঠক ডাকবে বিসিসিআই। কিন্তু এতদিন ধরে অজ্ঞাত কারণেই সেটি ঝুলিয়ে রাখা হয়েছিল।

টি ২০ বিশ্বকাপে ভারতের ব্যর্থতা নিয়ে পর্যালোচনা বৈঠকে বোর্ড

৩ জানুয়ারি মুম্বইয়ে শুরু ভারত-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি ২০ সিরিজ। তার আগে মুম্বইয়ে বিশ্বকাপের পারফরম্যান্স সংক্রান্ত পর্যালোচনা বৈঠক ডাকল বিসিসিআই। সূত্রের খবর, ওই বৈঠকে ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়, ভারত অধিনায়ক রোহিত শর্মা ও ন্যাশনাল ক্রিকেট আকাদেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ উপস্থিত থাকবেন। রোহিতের আঙুলের চোট না সারায় তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজ খেলছেন না। আদৌ ভারতের হয়ে টি ২০ খেলবেন কিনা সে ব্যাপারেও ইঙ্গিত মিলতে পারে রবিবাসরীয় বৈঠকের পর।

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে পরাস্ত হয়েছিল। সেই হারের পর ভারতের একাধিক খামতি বা দুর্বলতা সামনে এসেছিল। সেই বিষয়গুলি নিয়ে বৈঠকে আলোচনার সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কা সিরিজে তারুণ্য নির্ভর দল গড়া হয়েছে। ২০২৪ সালের টি ২০ বিশ্বকাপের প্রস্তুতিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েই এগিয়ে চলার পথ দেখিয়েছে বিদায়ী নির্বাচকমণ্ডলী। গতকাল ছিল বোর্ডের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির বৈঠক। নতুন বছর ভারতীয় দলের নতুন নির্বাচকমণ্ডলীও গঠিত হবে।

রাহুল দ্রাবিড়কে সরিয়ে টি ২০ ফরম্যাটে অন্য কোনও কোচকে নিয়োগের প্রস্তাবও আসছে। বিদেশি কোচ কিংবা বেশিদিন অবসর নেননি এমন কাউকে কোচ করার পদাবি উঠছে। শ্রীলঙ্কা সিরিজে হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে নিউ লুক টি ২০ টিম নামানো হচ্ছে। যাতে বিরাট কোহলি, ঋষভ পন্থ, লোকেশ রাহুল, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন নেই। ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষাণ, সঞ্জু স্যামসন, শুভমান গিলরা নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছেন। শিবম মাভি, মুকেশ কুমার ও উমরান মালিকও বল হাতে নিজেদের মেলে ধরতে মুখিয়ে রয়েছেন। দীনেশ কার্তিক, মহম্মদ শামিদের আর টি ২০-তে খেলানোর পরিকল্পনা নির্বাচকদের নেই। এই আবহে গুরুত্বপূর্ণ হতে চলেছে বোর্ডের রিভিউ মিটিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+