ক্রিকেটারদের অর্থ বরাদ্দে কোপ দিচ্ছে বিসিসিআই, চাঞ্চল্যকর অভিযোগে সরগরম ক্রিকেট মহল

ক্রিকেটারদের বরাদ্দ অর্থও পুরো দিচ্ছে না বিসিসিআই, চাঞ্চল্যকর অভিযোগ 

ক্রিকেটারদের জন্য সম্প্রচার সত্ব থেকে বরাদ্দ অর্থ পুরোটা দিচ্ছে না বিসিসিআই। উঠেছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ। ২০০১ সালের সাধারণ সমিতির বৈঠকে হওয়া সিদ্ধান্ত অনুযায়ী সম্প্রচার সত্বের ২৬ % ক্রিকেটারদের জন্য বরাদ্দ। কিন্তু বাস্তবে মাত্র ৮ % পাচ্ছেন ক্রিকেটাররা।

ক্রিকেটারদের অর্থ বরাদ্দে কোপ দিচ্ছে বিসিসিআই, চাঞ্চল্যকর অভিযোগে সরগরম ক্রিকেট মহল

২০০১ সালে বিসিসিআইয়ের সাধারণ সমিতির বৈঠকে ক্রিকেটারদের অর্থ বরাদ্দ বাড়ে। সম্প্রচারকারী সংস্থাদের থেকে যে টাকা রোজগার হবে তার একটা অংশ পাবেন ক্রিকেটাররা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই বৈঠকে।

ক্রিকেটারদের অর্থ বরাদ্দে কোপ দিচ্ছে বিসিসিআই, চাঞ্চল্যকর অভিযোগে সরগরম ক্রিকেট মহল

ক্রিকেটারদের অর্থ বরাদ্দে কোপ দিচ্ছে বিসিসিআই, চাঞ্চল্যকর অভিযোগে সরগরম ক্রিকেট মহল

২০০৪ সালে অবশ্য এই বিষয়টি একটি স্পষ্ট রূপ পায়। তদানীন্তন বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া -র সঙ্গে সিনিয়র ক্রিকেটারদের একটি বৈঠকে হয় বৈঠকে ক্রিকেটারদের নেতৃত্ব দেন অনিল কুম্বলে ও রাহুল দ্রাবিড়। সেখানে স্থির হয় সম্প্রচারকারী সংস্থার থেকে ২৬ % রাজস্ব তিন ভাগে ভাগ হবে। আন্তর্জাতিক প্লেয়াররা পাবেন ১৩ %, ঘরোয়া ক্রিকেটাররা পাবেন ১০. ৬ %, মহিলা ও জুনিয়রদের মধ্যে বন্টন করা হবে বাকি অংশ।

ক্রিকেটারদের অর্থ বরাদ্দে কোপ দিচ্ছে বিসিসিআই, চাঞ্চল্যকর অভিযোগে সরগরম ক্রিকেট মহল

কিন্তু লোধা কমিটির সুপারিশ মত যে কমিটি অফ অ্যাডমিনিসট্রেটর এখন বোর্ডের কার্যভার সামলাচ্ছে তারা এতে বড়সড় গলদ পেয়েছে। সূত্রের খবর অনুযায়ী সম্প্রচার থেকে বোর্ডের আয়ের ৭০ % সরাসরি পাচ্ছে রাজ্য সংস্থাগুলি ,বাকি ৩০ % -র থেকে ২৬ % পাচ্ছেন প্লেয়াররা।

ক্রিকেটারদের অর্থ বরাদ্দে কোপ দিচ্ছে বিসিসিআই, চাঞ্চল্যকর অভিযোগে সরগরম ক্রিকেট মহল

আইপিএল থেকেও বোর্ডের যা রোজগার হয় তার থেকেও রাজ্য সংস্থা অর্থ বরাদ্দ পায়। সেখান থেকে খেলোয়াড়রা তাদের লভ্যাংশ ভাগ করতে বাধ্য হচ্ছেন।

সিওএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, 'সিওএ অনেকদিন ধরেই চাইছে যাতে খেলোয়াড়রা বেশি টাকা পান, কিন্তু বিভিন্ন সদস্যরা তাতে রাজি নন,শুধু তাই নয় ৭০ % অর্থ বরাদ্দ তাঁরা কীভাবে খরচ করে সেটা দেখাতেও রাজি নন সদস্যরা। সিওএ কিছু জানতে চাইলেই রাজ্য সংস্থারা বলছে এটা তাঁদের টাকা।'

সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল। এদিকে যেহেতু এই সিদ্ধান্ত সাধারণ সমিতির বৈঠকে হয়েছিল, তাই এই বিষয়ে কোনও রদবদল করতে হলে ফের সাধারণ সমিতির বৈঠকের জন্য অপেক্ষা করা ছাড়া কোনও উপায় নেই সিওএ-র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+