অলিম্পিক গেমসে ক্রিকেট, চাইছে না একটি দেশ, জেনে নিন কে ভিলেন

প্যারিস অলিম্পিক্সে ক্রিকেটকে ঢোকানোর ভাবনা, কী ভাবছে আইসিসি,কী বলছে বিসিসিআই

২০২৪ সালে প্যারিসে বসতে চলেছে অলিম্পিক্সের আসর। আর সেখানেই ফের একবার ক্রিকেটকে ফেরাতে আগ্রহী হয়েছে আইসিসি। আপনি , আমি আনন্দিত হতে পারি এতে ভারতের একটা -দুটো পদক জয়ের সম্ভবনা বাড়তে পারে। কিন্তু এই প্রস্তাবেও বাধা রয়েছে। আর বাধা দিয়েছে ভারতই। ব্যক্তিগত স্বার্থের কথা ভেবে বাদ সাধছেন খোদ বিসিসিআই কর্তারাই।

১৯০০ সালে প্যারিস অলিম্পিক্সে শেষবার ক্রিকেট দেখা গিয়েছিল। ২০২৪ সালে অলিম্পিক্সের আসর বসবে প্যারিসে। যেখানে ক্রিকেটকে ফেরানোর চেষ্টা করছে আইসিসি। সম্ভবত টি-টোয়েন্টি ফর্মাটে ফেরানো হবে ক্রিকেটকে। আর সেজন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে পাশে প্রয়োজন আইসিসির। কারণ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়েছে বিডিং এ অংশ নিতে প্রথমসারির ক্রিকেট দল ও ক্রিকেটারদের সমর্থন প্রয়োজন। তাই অলিম্পিক্সে ক্রিকেটকে ঢোকাতে গেলে ভারতের সমর্থন দরকার আইসিসির।

অলিম্পিক গেমসে ক্রিকেট, চাইছে না একটি দেশ, জেনে নিন কে ভিলেন

কিন্তু বিসিসিআই কর্তারা এই প্রস্তাবের বিপক্ষে। ক্রিকেট সম্পূর্ণভাবে নন অলিম্পিক গেমস বলেই মনে করেন ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তারা। তারা মনে করছেন অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হলে ভারতীয় অলিম্পিক সংস্থার অধীনে চলে যাবে বিসিসিআই। তখন স্বশাসিত সংস্থা বিসিসিআইয়ের কী অবস্থা হবে তা নিয়ে নিশ্চিত নন কর্তারা। তাছাড়া অলিম্পিক খেললে ভারতীয় ক্রিকেট বোর্ড কতটা আর্থিকভাবে লাভবান হবে সেটাও ভেবে দেখা দরকার। ওই সময়ে অন্য কোনও সিরিজ খেললে বোর্ডের ঘরে অনেক বেশি টাকা ঢুকবে।

অলিম্পিক গেমসে ক্রিকেট, চাইছে না একটি দেশ, জেনে নিন কে ভিলেন

অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হবে কিনা তা নিয়ে বিডিং হবে সেপ্টেম্বরে। ভারতীয় বোর্ড এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। দেশবাসী অলিম্পিক্সে ক্রিকেটের পক্ষে থাকবেন, এটা অবশ্য বুঝতে পারছেন বিসিসিআই কর্তারা। তাই সরাসরি প্রস্তাব নাকচও করা হয়নি। হাতে সময় বেশি নেই। মহিলা দল সম্প্রতি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। অলিম্পিক্সে ক্রিকেট অন্তর্ভুক্ত হলে ভারতীয় মহিলা ক্রিকেট দলও আরও বড় মঞ্চে নিজেদের মেলে ধরার সুযোগ পাবে। কিন্তু বোর্ড কর্তারা কী তাতে রাজি হবেন এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+