অন লাইনে ফিক্সিং-র ফাঁদ, ভারতীয় ক্রিকেটারদের নিয়ে চিন্তিত নয় বিসিসিআই

অন লাইনে ফিক্সিং-র ফাঁদ, ভারতীয় ক্রিকেটারদের নিয়ে চিন্তিত নয় বিসিসিআই

করোনা ভাইরাসের জেরে স্তব্ধ হয়ে গিয়েছে বিশ্ব। স্থগিত কিংবা বাতিল হয়ে গিয়েছে সব ধরনের ক্রীড়া টুর্নামেন্ট। এই অবস্থায় ক্রিকেটারদের আয় বন্ধ হয়ে যাওয়াকে টার্গেট করে অন লাইনে ম্যাচ ফিক্সিং-র ফাঁদ পাতছেন বুকিরা, অভিযোগ আইসিসি-র। যদিও বিষয়টি নিয়ে খুব একটা চিন্তিত নয় বিসিসিআই।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বব্যাপী প্রায় ২৪ লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে প্রায় ১ লক্ষ ৭০ হাজার মানুষের। ভারতে আক্রান্তের সংখ্যা ১৬ হাজারের পৌঁছে। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে পাঁচশো জনের। পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় দেশজুড়ে ৩ মে পর্যন্ত লকডাউনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার।

বন্ধ ক্রিকেট

বন্ধ ক্রিকেট

করোনা ভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। বাতিলও হয়ে যেতে পারে টুর্নামেন্ট। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে। আপাতত পরিবারের সঙ্গে ঘরবন্দি রয়েছেন ক্রিকেটাররা।

অনলাইনে প্রস্তাব

অনলাইনে প্রস্তাব

করোনার কারণে দীর্ঘ সময় ধরে ক্রিকেট বন্ধ থাকায়, এর মাঝে ক্রিকেটারদের অনলাইনে ম্যাচ ফিক্সিংয়ে ফাঁদে ফেলতে পারে বুকিরা, মনে করছে আইসিসি। সেই কারণেই এই লকডাউনের সময় ক্রিকেটারদের আরও বেশি সাবাধান থাকার পরামর্শ দিল বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। আইসিসি'র দুর্নীতি দমন শাখা ম্যাচ-ফিক্সিংয়ের সঙ্গে জড়িতদের থেকে ক্রিকেটারদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

বিসিসিআই-র বক্তব্য

বিসিসিআই-র বক্তব্য

বিষয়টি নিয়ে খুব একটা চিন্তিত নন বিসিসিআই-র দুর্নীতি দমন শাখার প্রধান অজিত সিং। তাঁর বক্তব্য, এহেন পরিস্থিতি তৈরি হলে কী করণীয় এবং কীভাবে এই সমস্যাগুলি থেকে এড়িয়ে চলা যায়, তা ভারতীয় ক্রিকেটাররা জানেন বলেই দাবি অজিত সিং-র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+