Women's T20 World Cup: হরমনপ্রীতকে নিয়ে কড়া সিদ্ধান্ত নিচ্ছে বোর্ড? স্ক্যানারের তলায় সাপোর্ট স্টাফদের ভূমিকাও
পাহাড় প্রমাণ প্রত্যাশা থাকলেও টি২০ বিশ্বকাপ থেকে এবারও খালি হাতে ফিরতে হয়েছে ভারতীয় মহিলা দলকে। কাপ জয় দূরের কথা এবার গ্রুপ পর্বের গণ্ডিও অতিক্রম করতে পারেনি ভারতীয় মহিলা ব্রিগেড। ফলে অধিনায়ক হরমনপ্রীত কৌরের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। টি২০ বিশ্বকাপের ব্যর্থতার জন্য এবার হরমনপ্রীতের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে বিসিসিআই?
২০১৬ সালের পর আবার টুর্নামেন্ট থেকে দ্রুত নিল ভারত। ২০১৬ সালে শেষবার ভারতীয় মহিলা দল টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। এরপর তিনবারই ভারত নকআউটে পৌঁছেছিল। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে হরমনপ্রীতকে নিয়ে বিসিসিআই নির্বাচক কমিটি এবং কোচের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন।

সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমকে বোর্ডের একটি সূত্র জানিয়েছে, নতুন অধিনায়ক বেছে নেওয়া হবে কিনা তা নিয়ে বিসিসিআই অবশ্যই আলোচনা করবে। ভারতীয় বোর্ড দল যা চেয়েছিল তার সবই দিয়েছে এবং আমরা মনে করি এখনই সময় এসেছে নতুন মুখ দলকে দায়িত্ব দেওয়ার। হরমনপ্রীত দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে থাকবেন, কিন্তু বিসিসিআই মনে করে এটা পরিবর্তনের সময়।
অস্ট্রেলিয়ার কাছে ম্যাচ হারের ফলে সেমিফাইনালের আগেই বিদায় নিতে হয়েছে ভারতীয় দলকে।
প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে ৫৮ রানে হেরে বড় ধাক্কা খায় ভারতীয় মহিলা দল। এরপর পাকিস্তান, শ্রীলঙ্কাকে হারালেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে সেমিফাইনাল অনিশ্চিত হয়ে গিয়েছে হরমনপ্রীতদের। এরপর নিউজিল্যান্ডের কাছে পাকিস্তান হারতেই ভারতীয় দলের বিদায় নিশ্চিত হয়ে যায়।
IND vs NZ: কেন সহ-অধিনায়ক করা হল বুমরাহকে? টিম ইন্ডিয়ার অন্দরের তথ্য প্রকাশ্যে আনলেন রোহিত
যদিও টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ অবশ্য মনে করেন নতুন অধিনায়ক বেছে নেওয়ার সময় এসেছে। মিতালি রাজ জানিয়েছেন, যদি নির্বাচকরা নেতৃত্বে বদল করেত চান , তাহলে এটাই সেরা সময়। আমি নতুনদের মধ্যে থেকে কাউকে এই পদে দেখতে চাই। যদি সিদ্ধান্ত নিতে দেরি করা হয়, সেক্ষেত্রে আরও একটি বিশ্বকাপ কাছে চলে আসবে। এবারের টি২০ বিশ্বকাপে জেমাইমা রডরিগেজকে ভালো লেগেছে।












Click it and Unblock the Notifications