আইপিএলের টাইটেল স্পনসরশিপের জন্য দরপত্র আহ্বান বিসিসিআইয়ের, কবে থেকে চুক্তি?

আইপিএলের টাইটেল স্পনসরশিপের জন্য দরপত্র আহ্বান বিসিসিআইয়ের, কবে থেকে চুক্তি?

চিনা সংস্থা ভিভোর সঙ্গে বিচ্ছেদ ঘটার পর অবশেষে চলতি বছরের আইপিএলের টাইটেল স্পনসরশিপের জন্য দরপত্র অথবা ইনভেনশন ফর এক্সপ্রেশন এফ ইন্টারেস্ট বা আইইওআই আহ্বান করল বিসিসিআই। আইপিএলের এই স্পনসরশিপ রাইট কতদিন বৈধ থাকবে, সর্বনিম্ন কত দর হাঁকাতেই হবে, তা সোমবারের বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। বিসিসিআই সচিব জয় শাহের সই করা ওই বিজ্ঞপ্তিতে কী কী বলা হয়েছে, তা দেখে নেওয়া যাক।

দরপত্র আহ্বান করল বিসিসিআই

দরপত্র আহ্বান করল বিসিসিআই

রাজনৈতিক কারণে চলতি বছরের আইপিএলের টাইটেল স্পনসরশিপের দায়িত্ব থেকে সরে গিয়েছে ভিভো। চিনা সংস্থার সঙ্গে যে কেবল এক বছরের জন্য সম্পর্ক ছিন্ন হয়েছে, তা স্পষ্টভাবে জানিয়েও দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। অগত্যা করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা আইপিএলের জন্য দরপত্র অথবা ইনভেনশন ফর এক্সপ্রেশন এফ ইন্টারেস্ট বা আইইওআই আহ্বান করল বিসিসিআই। সোমবার এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সৌরভ শিবির।

কতদিনের চুক্তি

কতদিনের চুক্তি

যেহেতু কেবল এ বছরের আইপিএলের টাইটেল স্পনসরশিপ খোঁজা হচ্ছে, তাই যে সংস্থা এই দায়িত্ব পাবে, তাঁর সঙ্গে বিসিসিআই-এর চুক্তির মেয়াদ চলতি বছরের ১৮ অগাস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বৈধ থাকবে বলে জানানো হয়েছে। আগামী বছর ফের ভিভোকে স্বপদে ফিরিয়ে আনা হবে বলেও বিসিসআইয়ের তরফে জানানো হয়েছে।

সর্বনিম্ন কত দর হাঁকাতেই হবে

সর্বনিম্ন কত দর হাঁকাতেই হবে

বিসিসিআইয়ের বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে আইপিএল ২০২০-এর টাইটেল স্পনসরশিপ পাওয়ার ক্ষেত্রে আগ্রহী সংস্থা গুলিকে ৩০০ কোটির বেশি দর হাঁকাতেই হবে। এর নিচে বিড করলে সংশ্লিষ্ট সংস্থার আবেদন বাতিল করা হবে বলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে।

দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ

দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ

বিসিসিআইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ অগাস্ট বিকেল পাঁচটার মধ্যে সব আগ্রহী সংস্থাকে আইপিএল ২০২০-এর টাইটেল স্পনসরশিপের বিড জমা দিতে হবে। eoi@bcci.tv-এ মেল করে এই দরপত্র পাঠাতে হবে বলে জানানো হয়েছে। মেলের সাবজেক্ট লাইন থাকবে 'EOI for Title Sponsor for IPL 2020'।

কবে ফল প্রকাশ

কবে ফল প্রকাশ

আইপিএল ২০২০-এর নতুন টাইটেল স্পনসর হবে কোন সংস্থা, তা ১৮ অগাস্টই জানা যাবে। যেমনটা আগেই জানিয়েছিলেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। শুধু তিনি সময় জানাননি। বিসিসিআইয়ের বিজ্ঞপ্তিতে তা বলা হয়েছে সকাল ১১টি থেকে দুপুর ১টা।

ভিভোর সঙ্গে চু্ক্তি

ভিভোর সঙ্গে চু্ক্তি

আইপিএলের টাইটেল স্পনসরার হিসেবে ভিভোর সঙ্গে ২০২৩ পর্যন্ত চুক্তি রয়েছে বিসিসিআইয়ের। পাঁচ বছরের হিসেবে বিসিসিআই-কে প্রতি মরশুমে ৪৪০ কোটি টাকা দেওয়ার কথা চিনা সংস্থার। এত পরিমাণ টাকা এই মুহূর্তে বিসিসিআই কোনও সংস্থাই দিতে রাজি হচ্ছে না বলে খবর। সেক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরের একশো থেকে দেড়শো কোটি টাকা ক্ষতি হতে পারে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+