বিসিসিআই টুর্নামেন্টগুলিতে কয়েক গুণ বাড়ল পুরস্কার মূল্য, একনজরে দেখুন তালিকা

বিসিসিআই এবার দেশের ঘরোয়া ক্রিকেটে প্রাইজমানি বাড়ানোর সিদ্ধান্ত নিল। বোর্ড সচিব জয় শাহ টুইট করে এই ঘোষণা করেছেন। বর্তমান পুরস্কারমূল্যের সঙ্গেই দেওয়া হয়েছে বর্ধিত পুরস্কারমূল্যের তালিকা। দেখা যাচ্ছে, কয়েক গুণ বাড়ানো হয়েছে প্রাইজমানি।

বিশেষভাবে জোর দেওয়া হয়েছে মহিলা ক্রিকেটের টুর্নামেন্টগুলিকেও। সেখানে আট গুণ বা তারও বেশি বাড়ানো হয়েছে প্রাইজমানি। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া দেশের ক্রিকেটমহলে।

বিসিসিআই রজার বিনি

জয় শাহ টুইটে লিখেছেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে দেশের ঘরোয়া টুর্নামেন্টগুলির প্রাইজমানি বৃদ্ধির কথা ঘোষণা করছি। ভারতীয় ক্রিকেটের মেরুদণ্ডই হলো ঘরোয়া ক্রিকেট। সেখানেই আমরা আরও বেশি লগ্নির সিদ্ধান্ত নিয়েছি। রঞ্জি ট্রফি চ্যাম্পিয়নরা এবার থেকে ২ কোটির পরিবর্তে ৫ কোটি এবং সিনিয়র মহিলা দল ৬ লক্ষের বদলে ৫০ লক্ষ টাকা পাবে।

রঞ্জি ট্রফি

রঞ্জি ট্রফিতে বিজিত দল পেত ১ কোটি টাকা, তা বেড়ে হলো ৩ কোটি টাকা। ইরানি কাপ চ্যাম্পিয়ন পেত ২৫ লক্ষ টাকা, বিজিত দলের কোনও পুরস্কারমূল্য ধার্য ছিল না। এবার থেকে চ্যাম্পিয়ন ও রানার-আপ দল পাবে যথাক্রমে ৫০ ও ২৫ লক্ষ টাকা। বিজয় হাজারে ট্রফির চ্যাম্পিয়ন ৩০ লক্ষের পরিবর্তে পাবে ১ কোটি টাকা। রানার-আপ দল পাবে ১৫ লক্ষের পরিবর্তে ৫০ লক্ষ টাকা।

দলীপ ট্রফির বিজয়ী ও বিজিত দল পেত যথাক্রমে ৪০ লক্ষ ও ২০ লক্ষ টাকা। তা বাড়িয়ে করা হলো যথাক্রমে ১ কোটি ও ৫০ লক্ষ টাকা। দেওধর ট্রফি চ্যাম্পিয়ন ২৫ লক্ষ টাকার জায়গায় পাবে ৪০ লক্ষ টাকা, রানার-আপ ১৫ লক্ষের পরিবর্তে ২০ লক্ষ টাকা। সৈয়দ মুস্তাক আলি ট্রফি জেতা দল ২৫ লক্ষ টাকার পরিবর্তে ৮০ লক্ষ ও রানার-আপ ১০ লক্ষের জায়গায় পাবে ৪০ লক্ষ টাকা।

বিসিসিআই

মহিলাদের সিনিয়র ওয়ান ডে ট্রফি যে দল জিতবে তারা ৬ লক্ষ টাকার পরিবর্তে পাবে ৫০ লক্ষ টাকা, রানার-আপ দল ৩ লক্ষের পরিবর্তে পাবে ২৫ লক্ষ টাকা। মহিলাদের সিনিয়র টি ২০ ট্রফিতে চ্যাম্পিয়ন দল ৫ লক্ষ টাকার জায়গায় পাবে ৪০ লক্ষ টাকা। রানার-আপ দল পেত ৩ লক্ষ টাকা, সেটা বাড়িয়ে করা হয়েছে ২০ লক্ষ টাকা।

দলীপ ট্রফি দিয়ে ২০২৩-২৪ মরশুম শুরু হবে, এই টুর্নামেন্ট শুরু হবে ২৮ জুন থেকে। দেওধর ট্রফি ২৪ জুলাই থেকে, ইরানি কাপ অক্টোবরের ১ তারিখ থেকে সৈয়দ মুস্তাক আলি টি ২০ অক্টোবরের ১৬ তারিখ থেকে এবং বিজয় হাজারে ট্রফি নভেম্বরের ২৩ তারিখ থেকে। ৫ জানুয়ারি থেকে শুরু রঞ্জি ট্রফি। মহিলাদের জাতীয় টি ২০ টুর্নামেন্ট অক্টোবরের ১৯ তারিখ থেকে।

এরই মধ্যে বিসিসিআই সভাপতি রজার বিনি ও বোর্ড সচিব জয় শাহ বেঙ্গালুরুতে নবমির্মিত এনসিএ-র কাজকর্ম কতটা এগিয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখেন। ৪০ একর জমিতে নতুন পরিকাঠামো তৈরি হচ্ছে। ৪০টি পিচ-সহ অত্যাধুনিক ব্যবস্থাপনা থাকছে। বিসিসিআই ২০২৩ থেকে ২০২৫ অবধি সময়কালে এই এনসিএর নতুন পরিকাঠামোকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+