করোনার জেরে আইপিএল? অন্য বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছে বিসিসিআই

করোনার জেরে আইপিএল? অন্য বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছে বিসিসিআই

করোনা ভাইরাসের লাগামছাড়া প্রভাবের মধ্যে আইপিএলের ভবিষ্যত নির্ধারণ করতে অন্য দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বিসিসিআই। ভারতে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে আদৌ এ বছর বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।

করোনা যুদ্ধ ও লকডাউন

করোনা যুদ্ধ ও লকডাউন

বিশ্ববযাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা প্রায় ৬৫ হাজার। ভারতে ইতিমধ্যেই মারণ ভাইরাসের বলি হয়েছেন ৯৯ জন। আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে গিয়েছে। পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় দেশব্যাপী লকডাউনের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর অর্থ, ১৪ এপ্রিল পর্যন্ত ঘর থেকে বেরোতে পারবেন না মানুষ। স্তব্ধ থাকবে সব ধরনের পরিষেবা। কেন্দ্রের এই সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছেন সাধারণ নাগরিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বরা।

স্থগিত আইপিএল

স্থগিত আইপিএল

২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএল। করোনা ভাইরাসের জন্য তা ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে মে মাসেও টুর্নামেন্টের আসর বসানো সম্ভব কিনা, তা নিয়ে ভাবনায় বিসিসিআই। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে মে মাসে ভারতে করোনা ভাইরাসের প্রভাব লাগামছাড়া হতে পারে।

বিসিসিআই-র ভাবনা

বিসিসিআই-র ভাবনা

উদ্ভুত পরিস্থিতিতে তিন রকমের ভাবনা মাথায় ঘুরছে বিসিসিআই-র। চলতি বছরের জুলাই-অগাস্টে হতে পারে আইপিএল। চলতি বছরের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। মারণ ভাইরাসের জেরে সেই টুর্নামেন্ট পিছিয়ে ২০২১-এ অনুষ্ঠিত হতে পারে। সেই স্থানে আইপিএল আয়োজন করা যায় কিনা, তা নিয়েও ভাবনাচিন্তা শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ না হলে, তার পরিবর্তে আইপিএল হতে পারে বলে বিসিসিআই সূত্রে খবর।

অন্য বোর্ডের সঙ্গে যোগাযোগ

অন্য বোর্ডের সঙ্গে যোগাযোগ

আইপিএল বন্ধ হয়ে গেলে কেবল বিসিসিআই নয়, আর্থিক ক্ষতির মুখে পড়বে অন্যান্য ক্রিকেট বোর্ডও। তাই এই কঠিন পরিস্থিতিতে আদৌ টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব কিনা, হলেও তার প্রক্রিয়া কী, তা নিয়ে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সঙ্গে নিয়মিত কথা বলে চলেছে বিসিসিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+