ডালমিয়ার হাতে সুরক্ষিত ভারতীয় ক্রিকেট, আইপিএল শুরুর আগে সৌরভের আশ্বাস

কলকাতা, ৩ এপ্রিল : নতুন করে বোর্ড সভাপতি হিসাবে দ্বিতীয় ইনিংস শুরু করা জগমোহন ডালমিয়ার পাশে দাঁড়ালেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

আইপিএলে স্পট ফিক্সিং বিতর্ক নিয়ে মুখ পুড়েছিল ভারতীয় বোর্ডের। সেই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়ে গদি ছাড়তে হয়েছে তৎকালীন বোর্ড সভাপতি এন শ্রীনিবাসনকে। দায়িত্বভার তুলে নিয়েছেন জগমোহন ডালমিয়া।

ডালমিয়ার হাতে সুরক্ষিত ভারতীয় ক্রিকেট, আইপিএল শুরুর আগে সৌরভের আশ্বাস


এবার ফের আইপিএল শুরুর আগেই তাই আশ্বাসবাণী শোনা গেল প্রিন্স অব ক্যালকাটার গলায়। দরাজভাবে সার্টিফিকেট দিয়ে তিনি জানালেন, জগমোহন ডালমিয়ার অধীনে নিরাপদ হাতেই রয়েছে বিসিসিআই।

গত মার্চেই বিসিসিআই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে ফের একবার ভারতীয় বোর্ডের মসনদে বসেন ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান ও একসময়ের আইসিসি প্রধান জগমোহন ডালমিয়া।

ডালমিয়ার প্রতি নিজের সম্মানের কথা জানিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক বলেছেন, তিনি ডালমিয়ার জন্য গর্বিত। তিনি বিসিসিআইয়ের চেয়ারে থাকুন বা না থাকুন তাঁর প্রতি শ্রদ্ধা অটুট থাকবে। পাশাসাশি তিনি জানিয়েছেন, বিসিসিআইয়ের চেয়ারে ডালমিয়া আসীন থাকলে সিএবি-ও উপকৃত হবে।
এর আগে বহুবছর ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ পদে থেকে কাজ করার বিপুল অভিজ্ঞতা রয়েছে ডালমিয়ার। সেটাই ফের একবার কাজে লাগবে বলে মনে করছেন সৌরভ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+