বুমরাহকে বিশ্বকাপে পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিসিআই, শ্রেয়সের অস্ত্রোপচার আগামী সপ্তাহে

ভারতে আইসিসি বিশ্বকাপ শুরু অক্টোবরে। চলবে নভেম্বর পর্যন্ত। ভারতীয় দলের তিন তারকা এখন মাঠের বাইরে। ফিট থাকলে যাঁদের বিশ্বকাপের দলে জায়গা পাকা হওয়া নিয়ে কোনও সংশয় ছিল না। এই তিন ক্রিকেটার হলেন জসপ্রীত বুমরাহ, শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ।

ঋষভ পন্থের পক্ষে এবারের বিশ্বকাপে অংশগ্রহণ সম্ভব নয় বলেই খবর। যতই তিনি দ্রুততার সঙ্গে আরোগ্য লাভের দিকে এগিয়ে চলুন না কেন। আজ জসপ্রীত বুমরাহ ও শ্রেয়স আইয়ার সংক্রান্ত মেডিক্যাল আপডেট প্রকাশ করেছে বিসিসিআই।

শ্রেয়স আইয়ার জসপ্রীত বুমরাহ

নিউজিল্যান্ডে গত মাসে অস্ত্রোপচার হয়েছিল জসপ্রীত বুমরাহর। গতকাল থেকে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে বুমরাহর রিহ্যাব শুরু হয়েছে। বিসিসিআই জানিয়েছে, বুমরাহর লোয়ার ব্যাক ইনজুরি ছিল। অপারেশনের পর এখন আর ব্যথা নেই। অপারেশনের ছয় সপ্তাহ পর রিহ্যাব শুরুর পরামর্শ দিয়েছিলেন বিশেষজ্ঞরা। সেই মোতাবেক গতকাল থেকে রিহ্যাব ম্যানেজমেন্ট শুরু হয়েছে।

বিসিসিআই আশাবাদী, বুমরাহ বিশ্বকাপ খেলার জন্য যথাসময়েই ফিট হয়ে যেতে পারবেন। গত বছরের সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে বুমরাহ। লোয়ার ব্যাক স্ট্রেস রিয়্যাকশনের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে যান। জানুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে খেলার কথা থাকলেও পিঠে ফের চোট পান। অস্ত্রোপচারের কারণে আইপিএল ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেও ছিটকে যান।

জসপ্রীত বুমরাহ

সম্প্রতি এনসিএ-র কাজকর্মকে কার্যত কটাক্ষ করেছিলেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। তিনি বলেছিলেন, গত তিন-চার বছরে কয়েকজন এনসিএ-র স্থায়ী বাসিন্দা হয়ে গিয়েছেন। শীঘ্রই তাঁরা রেসিডেন্ট পারমিট পেয়ে যাবেন। ইচ্ছেমতো যে কোনও সময় তাঁরা এনসিএতে প্রবেশ করতে পারবেন। যেটা মোটেই ভালো নয়। অবাস্তবও বটে। ওয়ার্কলোড তাঁদের চোটপ্রবণতার কারণ, মানছেন না শাস্ত্রী।

শ্রেয়স আইয়ার

শ্রেয়স আইয়ার বিশ্বকাপের আগে সুস্থ হবেন কিনা তা নিয়ে সংশয় থাকছে। শ্রেয়স অস্ত্রোপচার করাতে কিছুটা গড়মসিও করলেন। তাঁরও লোয়ার ব্যাক ইনজুরি রয়েছে। আগামী সপ্তাহে তাঁর অস্ত্রোপচার হবে। শল্য চিকিৎসকের তত্ত্বাবধানে ২ সপ্তাহ থাকার পর তাঁরও এনসিএতে রিহ্যাব হবে। বাংলাদেশ সফর থেকেই তাঁর এই সমস্যা। ইঞ্জেকশন নিয়ে অপারেশন পিছিয়ে দেওয়ার চেষ্টা করেও লাভ হয়নি।

বেঙ্গালুরুতে রয়েছেন ঋষভ পন্থ। দিল্লি ক্যাপিটালসের সোশ্যাল মিডিয়ায় পন্থ বলেছেন, আমি ভালোভাবেই আরোগ্য লাভের দিকে চলেছি। প্রতিদিনই অবস্থার উন্নতি হচ্ছে। ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে এসেছিলাম। দিল্লি দলও বেঙ্গালুরুতে। ফলে দলের সদস্যদের সঙ্গে দেখা করতে চলে এলাম। দলের অনুশীলন দেখছি। সতীর্থদের সঙ্গে থাকতে ভালো লাগে। মিসও করছি অনেক কিছু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+