একই বছরে হতে পারে দুটি আইপিএল, এবার মিনি আইপিএলের ভাবনা

বোর্ডের কোষাগার ভরাতে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির আসরের ক্রিকেট উইন্ডোতে মিনি আইপিএল টুর্নামেন্টের ভাবনা বিসিসিআইয়ের

বছরে দুটি আইপিএল। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী দিনে আইপিএলের পাশাপাশি মিনি আইপিএল হতে পারে।

একই বছরে হতে পারে দুটি আইপিএল, এবার মিনি আইপিএলের ভাবনা

অতীতে আইপিএলের পাশাপাশি আইপিএলের সেরা ফ্র্যাঞ্চাইজিগুলি, চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে অংশ নিত। বিশ্বের সেরা টি-টোয়েন্টি ক্রিকেট ক্লাবগুলির এই লড়াইয় চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স দুবার করে চ্যাম্পিয়ন হয়েছে। পরবর্তী সময় পাঁচ বছর আগে সেই টুর্নামেন্ট বন্ধ হয়ে গেলে সেই আসর থেকে সরে আসে বিসিসিআই। চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির সেই সময়টাই কাজে লাগাতে চায় বোর্ড।

বোর্ডের পক্ষ থেকে জানা গিয়েছে,বছরের সেপ্টেম্বর- অক্টোবরের ক্রিকেট উইন্ডোতে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি খেলা হত। ১৫-২০ দিনের জন্য এই ক্রিকেট টুর্নামেন্ট হত। পাঁচ বছর আগে টি-টোয়েন্টির সেই আসর বিশ্বজুড়ে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। ২০১৪ সালে শেষবার চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে ভারত থেকে দল পাঠানো হয়েছিল।

এবারের বোর্ডের কোষাগার ভরাতে মিনি আইপিএলের পরিকল্পনা করছে বিসিআই। সেপ্টেম্বর-অক্টোবেরর এই সময়টাই কাজে লাগাতে চায় বোর্ড। এই সময়ে আইপিএলকে অন্য রূপে ফেরাতে চাইছে বিসিসিআই।

মার্চে আইপিএল হওয়ার পর ফের স্টেপ্টেম্বরে হতে পারে মিনি আইপিএল। ৫ নভেম্বর বোর্ডের সাধারণ বৈঠকে এই পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। তবে মিনি আইপিএলে কটি দল খেলবে সেই নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি। পুরোটা ভাবনাই এখন অবশ্য প্রাথমিক স্তরে রয়েছে। ভবিষ্যতে এই নিয়ে আইপিএল গর্ভনিং কাউন্সিল ফলপ্রসূ আলোচনা করতে চায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+