Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

BCCI SGM: জল্পনার অবসান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন বিসিসিআইতে জয় শাহের উত্তরসূরি

জয় শাহের উত্তরসূরি পেয়ে গেল ভারতীয় ক্রিকেট বোর্ড। আগেই ঠিক হয়ে গিয়েছিল দেবজিৎ সাইকিয়া সচিব এবং কোষাধ্যক্ষ পদে আসছেন প্রভতেজ সিংহ ভাটিয়া। বোর্ডের নির্বাচনী আধিকারিক এবং ভারতের নির্বাচন কমিশনের প্রাক্তন প্রধান আচল কুমার জ্যোতি কাছে দেবজিৎ ছাড়া আর কেউই সচিব পদে লড়ার জন্য আবেদন করেননি। রবিবার বিসিসিআইয়ের এসজিএমে তাঁদের নামের উপরই সিলমোহর পড়ল।

গত ৪ জানুয়ারি সচিব পদে মনোনয়ন দেওয়ার শেষ দিন ছিল। সচিব পদে দেবজিৎ সাইকিয়া ছাড়া আর কেউ মনোনয়ন তোলেননি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দেবজিৎ। রবিবার মুম্বইয়ে বসেছিল বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভা। এই সভাতেই সরকারিভাবে সচিব পদে নিযুক্ত হলেন অসম ক্রিকেট সংস্থার এই কর্তা।

এই সভাতেই কোষাধ্যক্ষ পদে প্রভতেজ সিং ভাটিয়া নির্বাচিত হয়েছেন। ছত্তিশগড় রাজ্য ক্রিকেট সংস্থার প্রতিনিধি হিসাবে প্রভতেজ সিং ভাটিয়া কোষাধ্যক্ষ পদে মনোনয়ন দেন এবং তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন । কিন্তু বিসিসিআইয়ের সহ সচিব পদটি ফাঁকা রইল। চলতি বছরের সেপ্টেম্বর মাসে বোর্ডের বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে। ফলে নতুন যারা পদে এলেন তাঁর কার্যকালের মেয়াদ হবে নয় মাস।

দীর্ঘদিন ধরেই একাধিক নাম উঠে আসছিল জয় শাহের উত্তরসূরি হিসেবে। বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা থেকে আইপিএলের প্রধান অরুণ ধুমল, অনেকেরই নাম ভাসছিল। এমনকী প্রয়াত অরুণ জেটলির পুত্র রোহন জেটলি এই পদে আসতে পারেন, এরকম জল্পনাও ছড়িয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এদের মধ্যে কেউই সচিব হলেন না।

ভারতীয় দল এখন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ফলে দেবজিৎ-র সামনে কঠিন চ্যালেঞ্জ রয়েছে। গত ১ ডিসেম্বর থেকে তিনি অস্থায়ীভাবে সচিব পদে কাজ করছিলেন।

রবিবার বেলা ১২টার একটু পর থেকে বিশেষ সাধারণ সভা শুরু হয়। সভাপতি রজার বিনি, সহ সভাপতি রাজীব শুল্কা সহ বোর্ডের অন্য কর্তাদের মতোই রাজ্য সংস্থার প্রতিনিধিরা একে একে প্রবেশ করেন মুম্বইয়ের সদর দপ্তরে। সিএবির প্রতিনিধিত্ব নিয়ে অনেক প্রশ্ন থাকলেও সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে দেখা গেল বৈঠকে অংশ নেওয়ার জন্য প্রবেশ করতে।


এই বৈঠকে বিশেষ আমন্ত্রিত হিসেবে থাকার কথা আইসিসি চেয়ারম্যান জয় শাহের। আইসিসির ইতিহাসে কনিষ্ঠতম হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয় শাহ। তবে আইসিসির নিয়ম অনুযায়ী একজন চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে অন্য কোনো ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হতে পারেন না। সরকারিভাবে যুক্ত থাকতে পারবেন না। তবে জয় শাহ বিশেষ আমন্ত্রিত হিসেবে এসজিএম বা বিসিসিআই-এর যেকোন মিটিং-এ যোগ দিতে পারেন।

সচিব নির্বাচিত হওয়ার পর দেবজিৎ বলেন, আমি প্রথমেই সমস্ত রাজ্য় সংস্থাকে এবং পূর্বতন সচিব জয় শাহরে ধন্যবাদ জানাব। তাঁর আমলে একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলি এগিয়ে নিয়ে যেতে হবে এবং ক্রিকেটে উন্নয়নের ধারাকে বজায় রাখাই আমার কাছে প্রধান চ্যালেঞ্জ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+