IPL 2024: আইপিএলে ফের নতুন নিয়ম আনছে বিসিসিআই, নো বল নির্ধারণে ব্যবহার হবে প্রযুক্তি
প্রতি বছর আইপিএলে নতুন নিয়মের প্রবর্তন করে বিসিসিআই। ব্যতিক্রম হয়নি চলতি বছরের আইপিএলেও। এবারও আইপিএল শুরুর আগে ওভারে দুই বাউন্সার, হোয়াইড ও নো বলের রিভিউয়ের মতো একাধিক নতুন নিয়ম চালু করেছে। এবার আইপিএল শুরুর পরও আসছে নতুন নিয়ম। প্রযুক্তিকে ব্যবহার করে নো বল নির্ধারনের ক্ষেত্রে যুগান্তকারী সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই।
কোমরের উপরে নো বল নিয়ে বিতর্কের অন্ত নেই। আন্তর্জাতিক ম্যাচ হোক বা আইপিএল কোমরের উপরের নো বল নিয়ে চর্চা অব্যাহত থেকেছে। এবার এই বিতর্কের অবসান হতে পারে। আইপিএলের মঞ্চ থেকেই নতুন পথ বিশ্ব ক্রিকেটকে দেখাতে পারে বিসিসিআই। এরজন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বর্তমান ৪১.৭.১ নিয়ম অনুসারে, কোনও বল যদি সোজা ব্যাটারের কোমরের উপর দিয়ে যায় বা যাওয়ার সম্ভাবনা থাকে, সেটিকে নো বল ঘোষণা করা হয়। কিন্তু নতুন এই প্রযুক্তিতে নো বল নির্ধারণ আরও সহজ হবে বলেই আশা করা হচ্ছে। প্রযুক্তির ব্যবহার ক্রিকেটে নতুন কোনও বিষয় নয়, কিন্ত নো বল নির্ধারণের ক্ষেত্রে বিসিসিআইয়ের উদ্যেগ আগামী দিনে আন্তর্জাতিক ক্রিকেটেও প্রভাব ফেলতে পারে।
এরআগে আইপিএল শুরুর আগে আরও বেশ কিছু নতুন নিয়ম বলবৎ করা হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে। আসন্ন আইপিএলে এক ওভারে বোলিং দল দুটো বাউন্সার দিতে পারবে। একটা বাউন্সার দেওয়ার নিয়মই অতীতে ছিল । এর আগে ঘরোয়া ক্রিকেটে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বোর্ড এই নিয়ম চালু করেছিল, এবার সেটা আইপিএলেও চালু করেছে। ওডিআই ক্রিকেটে অবশ্য ওভারে দুটো বাউন্সার দেওয়া যায়, তবে টি-২০-তে আইসিসি নয়া নিয়ম অনুমোদন দেয়নি ।
বিসিসিআই চলতি আইপিএলে প্রতিটা ম্যাচে দুটো রেফারাল রেখেছে। পাশাপাশি দলগুলো হোয়াইড ও নো বলের রিভিউ নিতে পারবে। এটা অবশ্য গত বছরেই ছিল নিয়মটা। এবার স্টাম্পিং, ক্যাচ ধরার মতো বিষয়ে রেফারাল নেওয়া যাবে। কারণ অতীতে দেখা গিয়েছে ক্যাচ ধরে স্টাম্প করার মতো ঘটনার সিদ্ধান্ত নিতে আম্পায়ারদের সমস্যা হয়েছে।












Click it and Unblock the Notifications