অজিভূম বিজয়ী টিম ইন্ডিয়াকে ৫ কোটি টাকা বোনাস বিসিসিআই-এর, শাহের টুইট
অজিভূম বিজয়ী টিম ইন্ডিয়াকে ৫ কোটি টাকা বোনাস বিসিসিআই-এর, শাহের টুইট
অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে ধরাশায়ী করা ভারতীয় ক্রিকেট দলের অল রাউন্ড পারফরম্যান্সে মুগ্ধ হয়েছে ক্রিকেট বিশ্ব। বিশেষ করে গাব্বায় দলের তরুণ ক্রিকেটাররা বিশ্বের অন্যতম শক্তিশালী টেস্ট দলের বিরুদ্ধে যেভাবে পারফরম্যান্স করেছেন, তার প্রশংসা না করে থাকতে পারেনি বিসিসিআই। অজিভূমে বিজয়ী অজিঙ্ক রাহানে শিবিরের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করেছে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির।

টিম ইন্ডিয়ার জন্য ৫ কোটি
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য ভারতীয় ক্রিকেট দলকে পাঁচ কোটি টাকা বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছে বিসিসিআই। টুইটে সে কথা জানিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ। তবে গাব্বা তথা অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের মূল্য টাকা দিয়ে মাপা যাবে না বলেও জানিয়েছেন মহারাজ।

জয় শাহের টুইট
অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ঐতিহাসিক টেস্টে জয়ের আনন্দে টুইট করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। আলাদা করে টিম ইন্ডিয়ার কার্যনির্বাহী অধিনায়ক অজিঙ্ক রাহানে, হেড কোচ রবি শাস্ত্রী, গাব্বা টেস্টের নায়ক ঋষভ পন্থ, শুভমান গিলের পিঠ চাপড়িয়েছেন শাহ। ফাস্ট বোলার মহম্মদ সিরিজের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বিসিসিআই সচিব।

বিতর্কের জবাব
অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসের প্রভাব আচমকা বেড়ে যাওয়ায় সেখানে টিম ইন্ডিয়াকে বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। কড়া জৈব সুরক্ষা বলয়ে সিডনি টেস্ট খেলার পরও অজিঙ্ক রাহানে শিবিরকে ব্রিসবেনেও কার্যত জবরদস্তি হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। এ ব্যাপারে উষ্মা প্রকাশ করেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বিষয়টি নিয়ে অজি প্রশাসনের সঙ্গে পাঞ্জা কষেছিল বিসিসিআইও। তবে শেষ পর্যন্ত মাথা নত করতে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরকে। সেই প্রেক্ষাপটে গাব্বায় টেস্ট জয়ের গুরুত্ব যে বিসিসিআইয়ের কাছে বিরাট, তা বলাই বাহুল্য।

ভারতের দুর্দান্ত কামব্যাক
অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট হেরে গিয়েছিল ভারত। তাতে ভেঙে না পরে পরের তিন টেস্টে দুর্দান্ত ভাবে ফিরে আসে টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেট দলে এই লড়াকু মানসিকতায় মজেছে ক্রিকেট দুনিয়া।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications