BCCI Meeting: রোহিতের অধিনায়কত্বে খুশি বিসিসিআই, স্বস্তি রাহুলেরও, হার্দিককে নিয়ে কী পরিকল্পনা?

মুম্বইয়ে বিসিসিআইয়ের সদর দফতরে আজ হয়ে গেল হাইভোল্টেজ বৈঠক। এশিয়া কাপ ও টি ২০ বিশ্বকাপের পারফরম্য়ান্স পর্যালোচনার পাশাপাশি জোর দেওয়া হলো আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও দেশের মাটিতে বিশ্বকাপের উপর। তৈরি হলো রোডম্যাপ। তবে সকলেরই নজর ছিল ভারতীয় দলের অধিনায়কত্ব নিয়ে কোনও বড় পদক্ষেপের ইঙ্গিত মেলে কিনা সেদিকেই।

রোহিতই অধিনায়ক থাকছেন

রোহিতই অধিনায়ক থাকছেন

এদিনের বৈঠকে বোর্ড সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ, ভারত অধিনায়ক রোহিত শর্মা, হেড কোচ রাহুল দ্রাবিড়, এনসিএ-র ডিরেক্টর অব ক্রিকেট ভিভিএস লক্ষ্মণ ও বিদায়ী নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান চেতন শর্মা উপস্থিত ছিলেন। ফিটনেস, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের উপর গুরুত্ব আরোপ করা হয়। তবে বিসিসিআই সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই দাবি করছে, রোহিত শর্মাকে এখনই অধিনায়কত্ব থেকে সরানোর কোনও পরিকল্পনা নেই।

পাকাপাকি টি ২০ ক্যাপ্টেন এখনই নয়

পাকাপাকি টি ২০ ক্যাপ্টেন এখনই নয়

বিসিসিআই সূত্রের দাবি, রোহিতের টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে অধিনায়ক হিসেবে ভবিষ্যৎ নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়নি। টেস্ট ও ওডিআইয়ে তাঁর ক্যাপ্টেন্সি রেকর্ড যথেষ্ট ভালো বলেই মনে করেন বিসিসিআই কর্তারা। বোর্ডসূত্রে জানা গিয়েছে, চলতি বছর হার্দিক পাণ্ডিয়াই বেশিরভাগ টি ২০ আন্তর্জাতিকে নেতৃত্ব দেবেন। তিনি আবার তিন ফরম্যাটেই খেলে থাকেন। ফলে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয় থাকছে। সে কারণে হার্দিক যে ম্যাচে খেলতে পারবেন না তাতে রোহিত নেতৃত্ব দিতে পারেন। সে কারণে হার্দিককে এখনই পাকাপাকিভাবে টি ২০ অধিনায়ক ঘোষণা করা হবে না। শ্রীলঙ্কা সিরিজ খেলতে হার্দিক মুম্বইয়ে থাকলেও এদিনের বৈঠকে ডাক পাননি।

রাহুলের চাকরিও বহাল

রাহুলের চাকরিও বহাল

আপাতত স্প্লিট কোচিংয়ের পথেও বিসিসিআই হাঁটছে না। রাহুল দ্রাবিড়ই তিন ফরম্যাটের কোচ থাকবেন। টি ২০ বিশ্বকাপ ২০২৪ সালে। ফলে কোচ বদলানোর প্রয়োজন হলে তা পরে হবে। এখনই নয়। ফলে তিন ফরম্যাটের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের চাকরি বহালই থাকছে। ৫০ ওভারের বিশ্বকাপের জন্য ২০ জন ক্রিকেটারকে বেছে নেওয়া হয়েছে। তাঁদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হবে। তাঁদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, ফিটনেসের বিষয়টি দেখভাল করবে এনসিএ।

নজরে সম্ভাব্য নির্বাচকরা

নজরে সম্ভাব্য নির্বাচকরা

এদিনের বৈঠকে আরও একটি বিষয় উল্লেখযোগ্য। বিশ্বকাপের রোডম্যাপ তৈরিতে সামিল করা হলো চেতন শর্মাকে। বিসিসিআই সূত্রে জানা যাচ্ছে, চেতন শর্মাই নির্বাচক প্রধান থাকতে পারেন। বেঙ্কটেশ প্রসাদের নাম পরবর্তী নির্বাচক প্রধান হিসেবে ঘোরাফেরা করলেও তিনি নির্বাচক হচ্ছেন, এমন নিশ্চয়তা নেই। তবে চেতন যদি নির্বাচক প্রধান না থাকেন, তাহলেও তিনি উত্তরাঞ্চলের নির্বাচক হিসেবে দায়িত্ব সামলাবেন। বিশ্বকাপ ১০ মাস দূরে। চেতনের সঙ্গে হরবিন্দরও থেকে যেতে পারেন। কেন না, কোনও জায়গা থেকে নিশ্চয়তা না পেলে তাঁরা ফের নির্বাচক হওয়ার জন্য আবেদন করতেন না বলেই মনে করা হচ্ছে। পূর্বাঞ্চল থেকে নির্বাচক হতে চলেছেন শিবসুন্দর দাস। পশ্চিমাঞ্চল থেকে নির্বাচক হওয়ার দৌড়ে রয়েছেন মুকুন্দ পারমার, সলিল আঙ্কোলা ও সমীর দিঘে। কিছুদিনের মধ্যেই নতুন নির্বাচকদের নাম চূড়ান্ত হয়ে যেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+