টি-২০ সিরিজের শেষ ম্যাচে দর্শকপ্রবেশের অনুমতি দিল বিসিসিআই, কারা ঢুকতে পারবেন স্টেডিয়ামে?
টি-২০ সিরিজের শেষ ম্যাচে দর্শকপ্রবেশের অনুমতি দিল বিসিসিআই, কারা ঢুকতে পরাবেন স্টেডিয়ামে?
শুরুতে জানা গিয়েছিল ভরা গ্যালারির সামনেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে মাঠে নামবে ভারতীয় দল। কিন্তু পরে করোনার ক্রমাগত বৃদ্ধি দেখে বিসিসিআই সিদ্ধান্ত নেয় ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করার। বিসিসিআই-এর এমন সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থাকে অনুরোধ করে ম্যাচের দিনগুলিতে আপার টায়ার খোলার ছাড়পত্র চেয়ে চিঠি পাঠায় সিএবি। অবশেষে সেই আবেদনে সারা দিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড।
Recommended Video

সিএবি'র আবেদন:
রাজ্য সরকার ৭৫ শতাংশ দর্শক নিয়ে ম্যাচ আয়োজনের অনুমতি দিলেও করোনার কারণে দর্শক প্রবেশে ছাড়পত্র দেয়নি বোর্ড। বোর্ডের কাছে সিএবি প্রথমে অনুরোধ করেছিল তিনটি টি-২০ ম্যাচের জন্য হসপিটালিটি বক্স এবং ক্লাব হাউসের আপার টায়ার খোলার অনুমতি পাওয়ার জন্য়। সেই অনুমতি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলকে দিয়েছে বোর্ড। এর পর সিএবি'র তরফ থেকে অনুরোধ করা হয় দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচের জন্য আপার টায়ারের অপর ব্লকগুলি খোলার অনুমতির জন্য।

বিসিসিআই-এর জবাব:
সিএবি আবেদনে সারা দিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, শেষ টি-২০ ম্যাচে ইডেনে আপার টায়ারের অন্যান্য ব্লকগুলি খুলতে পারবে সিএবি।

কারা স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন:
সিএবি'র সংবিধান মেনে লাইফ মেম্বার, অ্যাসোসিয়েট মেম্বার, অ্যানুয়াল মেম্বার ও অনারারি মেম্বাররা যাঁরা রয়েছেন তাঁদের ম্যাচের পাস দেওয়া হবে।

অভিষেকের বক্তব্য:
বিসিসিআইকে আমরা ইডেনে দর্শক প্রবেশের ব্যাপারে অনুরোধ করেছিলাম। আপনারা জানেন যে, ইডেনে বহুদিন পর খেলা হচ্ছে। কোভি়ডের জন্য আইপিএল হয়নি। কোনও আন্তর্জাতিক ম্যাচ হয়নি। আমরা গত নভেম্বরে যে টুর্নামেন্ট আয়োজন করেছিলাম ইডেনে, সেখানেও ৭০ শতাংশ দর্শক ছিল মাঠে। রাজ্যে কোভিড পরিস্থিতি গত নভেম্বরের তুলনায় অনেক ভাল। সেজন্যই আমরা বিসিসিআই-কে অনুরোধ করেছিলাম, যাতে মাঠে দর্শক প্রবেশের অনুমতি পাওয়ার জন্য়। তৃতীয় ম্যাচে কিছু লোক হবে। এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না ঠিক কত লোক হবে। সবে অনুমোদন এসেছে। আমাদের ক্যালকুলেশন করতে হবে। মনে হচ্ছে ২৪-২৫ হাজার টিকিট হবে। লাইফ মেম্বার, অ্যাসোসিয়েট মেম্বার, অ্যানুয়াল মেম্বার ও অনারারি মেম্বাররা রয়েছেন। সংবিধান মেনে তাঁদের আগে টিকিট দিতে হবে।












Click it and Unblock the Notifications