শামি ক্লিন, বোর্ডের তদন্ত রিপোর্টে নিষ্কলঙ্ক স্পিডস্টার, ফিরে পেলেন চুক্তি

ক্রিকেটার শামির ব্যক্তিগত জীবন নিয়ে মাথা ঘামাবে না ভারতীয় বোর্ড। এমনটাই পরিষ্কার করে জানিয়ে দিলেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা। এখনও মহম্মদ শামির ক্রিকেট ভবিষ্যত নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।

আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল আর সেটাই সত্যি হল এবার। আবার বোর্ডের চুক্তিতে ফিরিয়ে নেওয়া হল মহম্মদ শামিকে। বোর্ডের তদন্ত কমিটির রিপোর্টে ক্লিনচিট পেলেন ভারতীয় স্পিডস্টার।

শামি ক্লিন, বোর্ডের তদন্ত রিপোর্টে নিষ্কলঙ্ক স্পিডস্টার, ফিরে পেলেন চুক্তি

এর আগেই ক্রিকেটার শামির ব্যক্তিগত জীবন নিয়ে মাথা ঘামাবে না জানিয়ে দিয়েছিল ভারতীয় বোর্ড। কোনোও রাখঢাক না রেখেই এটা জানিয়েছিলেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা। এখনও মহম্মদ শামির ক্রিকেট ভবিষ্যত নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। তবে রাজীব শুক্লার কথা থেকে যা বোঝা যাচ্ছে তাতে শামির বিরুদ্ধে ওঠা পাকিস্তানি মহিলার সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়টিতে যদি ক্রিকেটীয় স্বার্থ ক্ষুণ্ণ হয় তাহলেই একমাত্র কোনও পদক্ষেপ নেবে বিসিসিআই।

নীরজ কুমারের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি জানিয়েছে শামির বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের কোনও প্রমাণ পাওয়া যায়নি। তাই তার চুক্তি পুনর্নবীকরণ করে দেওয়ার সিদ্ধান্তেই সিলমোহর পড়েছে।

হাসিনের তোলা অভিযোগের ভিত্তিতে সিওএ- শামির বিরুদ্ধে দুর্নীতিদমন শাখাকে তদন্তের নির্দেশ দিয়েছিল। তবে পুরো বিষয়টিই নির্ভর করছে বোর্ডের দুর্নীতি দমন শাখার তদন্ত রিপোর্টের ভিত্তিতে। শামির বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে খুনের চেষ্টা, সাংসারিক অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্কের একাধিক অভিযোগ রয়েছে।

বিসিসিআইয়ের সহ সভাপতি জানিয়েছেন, 'নীরজ কুমারের প্রতিনিধিত্বে মহম্মদ শামির বিষয়টি খতিয়ে দেখছে , ওরা তদন্ত করে তার রিপোর্ট দেবে। আমরা অপেক্ষায় রয়েছি, খুব তাড়াতাড়িই রিপোর্ট পেয়ে যাব। '

এদিকে ইতিমধ্যেই আলিশবার সঙ্গে কথা বলেছে তদন্তকারী দল। যেটুকু জানা যাচ্ছে আলিশবা জানিয়েছেন তিনি দুবাইতে মহম্মদ শামির সঙ্গে দেখা করেছিলেন। তবে তাঁর বিরুদ্ধে পাকিস্তানি এই মহিলার থেকে টাকা লেনদেনের যে কারণ তুলে ধরা হয়েছে তা অবশ্য মহিলা অস্বীকার করেছেন। শামির স্ত্রী-ই সর্বসমক্ষে এই আলিশবার নাম নিয়ে আসেন। তিনি জানিয়েছিলেন এই পাকিস্তানি মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে মহম্মদ শামির। এদিকে এই বিষয়ে আইপিএলের চেয়ারম্যান রাজীব শুক্লা জানিয়ে দিয়েছেন, 'আমরা ওঁর ব্যক্তিগত বিষয়ে চিন্তিত নই। যত তাড়াতাড়ি নীরজ কুমার তাঁর রিপোর্ট দেবেন তার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব। এখনও তদন্ত চলছে। এটা নীরজ কুমারের দায়িত্ব বিষয়টি নিয়ে তদন্ত করা। '

হাসিন আসলে ইঙ্গিত দিয়েছিলেন এই আলিশবার সঙ্গে ভারতীয় স্পিডস্টারের সম্পর্কের জেরে অনেক কিছুই হতে পারে। তার ওপর মেয়েটির পাকিস্তান -দুবাই যোগ রয়েছে। এইপরেই ক্রিকেট অ্যাডমিনিসট্রেটর কমিটির প্রধান বিনোদ রাই শামির কান্ডটি তদন্তের দায়িত্বভার বোর্ডের দুর্নীতি দমন শাখার ওপর তুলে দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+