'রেগে আগুন , তেলে বেগুন,' সোশ্যাল মিডিয়ায় বিসিসিআইয়ের মুণ্ডপাত যুবি- রায়নার সমর্থকদের
ভারতীয় দলে ঠাঁই নেই যুবি-রায়নার। ফ্যানরা আদৌ খুশি নন বোর্ডের এই সিদ্ধান্তে। টুইটারে জোর মুণ্ডপাত ফ্যানদের।
'রেগে আগুন ,তেলে বেগুন' অবস্থা যুবি ও রায়না-র সমর্থকদের। একসময় ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ আজ বোর্ডের সিদ্ধান্তে ভারতীয় দলে ব্রাত্য। সুরেশ রায়না কোনওরকমে বোর্ডের চুক্তি হওয়া ৭৪ জন ক্রিকেটারের মধ্যে থাকলেও যুবি সেই যোগ্যতাটাও হারিয়েছেন। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড।

এরফলে এক ধাক্কায় ক্রিকেটে ফেরাটা অনিশ্চিত হয়ে গেছে যুবরাজ সিংয়ের। অন্যদিক দলীপ ট্রফির দলে ডাক পেয়েছেন সুরেশ রায়না, তবে তাঁর কেরিয়ারও একটা সুতোর ওপরই ঝুলছে। এরইমধ্যে ভারত সফরে এসেছে অস্ট্রেলিয়া দল। তারা সিরিজ শুরুর আগে বোর্ড প্রেসিডেন্ট ইলেভেনের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন। কোনওরকম ম্যাচ না খেললেও যুবরাজ সিংকে সেই দলে রাখেননি নির্বাচকরা। যুবি দলীপ ট্রফির দলেও নেই। বোর্ড প্রেসিডেন্ট ইলেভেনের ম্যাচে এমন সব ক্রিকেটারদের নিয়ে আসা হয়েছে যাঁরা একটিও জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেননি।
বোর্ড তরুণ প্রতিভাদের সুযোগ দিক তা নিয়ে কারোর মতবিরোধ নেই, কিন্তু সেই ১৫ জনের দলে একজন হিসেবে যুবির নাম কেন ভাবা হল না সেটাই ভাবাচ্ছে যুবি সমর্থকদের। বোর্ডের অন্দরেও কানাকানি যদি যুবি ভাল খেলে দিতেন তাহলে কী বলে তাঁকে বাদ দেওয়া হত, এই বিতর্ক এড়াতেই কী যুবি বিদায়।
এদিকে সোশ্যাল মিডিয়া থেকে ভারতীয় বোর্ডের উদ্দেশ্যে বিভিন্ন প্রশ্ন ছুটে আসছে। কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেও মণীশ পান্ডে, কে এল রাহুল রা জায়গা পেলেও একদিনের স্পেশালিস্ট যুবরাজ সিং, সুরেশ রায়না কেউই জায়গা পাননি।
















Click it and Unblock the Notifications