বিরাট কোহলির শততম টেস্ট ঘিরে পিছু হঠল বিসিসিআই, মোহালির জন্য সৌরভের বোর্ডের বড় সিদ্ধান্ত
বিরাট কোহলির শততম টেস্ট আয়োজন নিয়ে পিছু হঠল বিসিসিআই। প্রথমে বলা হয়েছিল, মোহালিতে ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। যদিও সেই সিদ্ধান্ত নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়ে বোর্ড। সুনীল গাভাসকরের মতো প্রাক্তনও বলেন, বিরাটের শততম টেস্টে দর্শক না থাকা দুর্ভাগ্যজনক। অবশেষে অবস্থান বদলাল বিসিসিআই।

(ছবি- বিসিসিআই)
পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়শনকে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, মোহালির পিসিএ স্টেডিয়ামের দর্শকাসনের অর্ধেক ভর্তি রাখা যাবে। বোর্ডের এই ঘোষণা নিশ্চিতভাবেই স্বস্তি দিল বিরাট-ভক্তদের।শুক্রবার থেকে টেস্ট শুরু। এই পরিস্থিতিতে কীভাবে এই ৫০ শতাংশ টিকিটের ব্যবস্থা পিসিএ করবে সেদিকেই সকলের নজর। সময় যেহেতু কম, তাই অনলাইনেও টিকিট বিক্রি হতে পারে। উল্লেখ্য, সম্প্রতি সুনীল গাভাসকর মন্তব্য করেছিলেন, সব সময়ই ক্রিকেটাররা দর্শকদের সামনে পারফর্ম করতে চান। শততম টেস্ট একটা বিশেষ মুহূর্ত ক্রিকেটারের জীবনে। করোনার কারণে দর্শক প্রবেশের অনুমতি না দেওয়া সঠিক সিদ্ধান্ত হলেও ক্রিকেটারের নিরিখে তা দুর্ভাগ্যজনকও বটে। আজ জসপ্রীত বুমরাহ বলেন, দর্শকদের উপস্থিতি ক্রিকেটারদের বাড়তি এনার্জি দেয়। তবে যে বিষয়টা আমাদের নিয়ন্ত্রণে নেই, তা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি না।
🗣️🗣️ @imVkohli playing 100 Test matches is testimony to his hardwork and dedication towards the game: @Jaspritbumrah93 🔊#TeamIndia | #INDvSL pic.twitter.com/6yh13WWkJ3
— BCCI (@BCCI) March 1, 2022
আমেদাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ক্লোজড ডোর হলেও ইডেনে গ্যালারি একেবারে দর্শকশূন্য ছিল না। ক্লাব হাউসের আপার টিয়ার পুরো ভর্তি ছিল, এমনকী গ্যালারিতেও অনেককে বসে থাকতে দেখা গিয়েছিল। ভারত-ওয়েস্ট ইন্ডিজ শেষ টি ২০ আন্তর্জাতিকে ইডেনের গ্যালারির আপার টিয়ারগুলিতে বসে খেলা দেখেন ক্রিকেটপ্রেমীরা। এ ছাড়া কর্পোরেট বক্স, সেগুলির ব্যালকনিতে বসে কিংবা দাঁড়িয়েও অনেকেই খেলা দেখেছেন। ধরমশালায় ভারত-শ্রীলঙ্কা টি ২০ সিরিজের ম্যাচগুলিতে গ্যালারিতে দর্শকদের দেখা গিয়েছে। বেঙ্গালুরুতে দিন-রাতের টেস্টেও দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি রয়েছে। সেখানে টিকিট বিক্রিও শুরু হয়েছে বলে কেএসসিএ-র তরফে জানানো হয়েছিল।
T20Is ✅
— BCCI (@BCCI) March 1, 2022
Preps begin for the Tests 👍👍#TeamIndia | #INDvSL | @Paytm pic.twitter.com/SR1VkACfCW
— BCCI (@BCCI) March 1, 2022
শুধু মোহালিতেই করোনা সতর্কতার কারণ দেখিয়ে ক্লোজড ডোর টেস্ট আয়োজনের কথা প্রথমে জানায় বিসিসিআই। একে ক্রীড়াসূচিতে রদবদলের ফলে বিরাট পছন্দের বেঙ্গালুরুতে শততম টেস্ট খেলতে পারছেন না। তার উপর মোহালিতে শততম টেস্ট খালি গ্যালারিতে হচ্ছে, এই খবর পেয়েই ক্ষোভ উগড়ে দেন ক্রিকেটপ্রেমীরা। বিরাটকে নিয়ে বোর্ডের নোংরা রাজনীতির অভিযোগেও সরব হন অনেকে। তবে এখন বোর্ড ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়ায় প্রশ্ন থাকছেই। তাহলে এই কয়েক দিনে কী এমন করোনা পরিস্থিতির উন্নতি হলো যে বোর্ডকে অবস্থান বদলাতে হলো! বোর্ডের সিদ্ধান্তের নেপথ্যে কি থাকছে অন্য সমীকরণ? বোর্ডের কর্তাদের মতানৈক্যও কি তাহলে আর আড়াল করা সম্ভব হচ্ছে না?












Click it and Unblock the Notifications