BCCI: অবসর ইস্যুতে রোহিতের সিদ্ধান্তে অখুশি গম্ভীর! ফর্মে ফিরতে রঞ্জি ট্রফিতে খেলবেন বিরাট?

বিশ্বকাপ জয়ের পরই টি২০ আন্তর্জাতিক থেকে অবসর গ্রহণ করেছেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়া সফরের শেষ দিকে তাঁর অবসর নিয়ে ছিল জল্পনা প্রবল। বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচে দলে জায়গা হয়নি রোহিতের। সিডনিতে তাঁকে বাদ দেওয়া হয়েছে, বিশ্রাম দেওয়া হয়েছে নাকি নিজে থেকেই সড়ে গিয়েছেন, এই প্রশ্ন বার বার ঘোরাফেরা করছিল। কিন্তু সিডনি টেস্টের দ্বিতীয় দিনে রোহিত শর্মা সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটান।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রোহিত শর্মার সিদ্ধান্ত ও বক্তব্য নিয়ে অখুশি কোচ গৌতম গম্ভীর। রোহি্ত একপ্রকার মনস্থ করে ফেলেছিলেন, যে লাল বলের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দেবেন। কিন্তু হঠাৎ সিডনি টেস্টের দ্বিতীয় দিন মতবদল করেন ভারত অধিনায়ক। এরপরই সিডনি টেস্টের দ্বিতীয় দিনে সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাৎকারে নিজের মতামত তুলে ধরেন।

সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রোহিত সিডনি টেস্ট না খেলা নিয়ে বলেন, এটা অবসরের কোনও সিদ্ধান্ত নয়। আমি ক্রিকেট থেকে সরে যাচ্ছে না, এটা শুধু এই ম্যাচের সিদ্ধান্ত। অনেকে ভিতরে ল্যাপটপ, কাগজ পেন নিয়ে বসে আছেন। কে কি লিখল সেটা নিয়ে আমার কিছু হবে না, তারা আমার ভবিষ্যৎ বাইরে থেকে কেউ ঠিক করে দেবে না, আমি এতদি ন ধরে খেলছি, আমি দুই বাচ্চার বাবা আমি। আমাকে কী করতে হবে সেটা আমি সব থেকে ভালো জানি।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত তথ্য অনুসারে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে রোহিতের খেলা নিয়ে কোচ গৌতম গম্ভীর তাঁকে কোনওরকম প্রতিশ্রুতি দেননি। তার জেরেই ভারত অধিনায়ক নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন প্রথম একাদশ থেকে। গম্ভীর আশা করেছিলেন রোহিত অবসর ঘোষণা করতে পারেন। কিন্ত সেটা করেনি। রোহিত অবসরের সিদ্ধান্ত এক প্রকার নিয়ে ফেলেছিলেন। কিন্তু তার পরেও ইউ-টার্ন করেন। এতেই অখুশি হয়েছেন গম্ভীর।

খারাপ ফর্মের জন্য রোহিত এবং বিরাটের রঞ্জি ট্রফির আসন্ন রাউন্ডে খেলা নিয়ে চর্চা চলছে। দুই মহারথী কি তাদের নিজ নিজ রাজ্য দলের হয়ে খেলেন? শনিার বিসিসিআই-এর পর্যালোচনা বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত তথ্য অনুসারেতারকা খেলোয়াড়রা এক দশক পর প্রিমিয়ার ঘরোয়া টুর্নামেন্টে ফিরতে পারে।

বিরাট ২০১২ সালের নভেম্বর থেকে রঞ্জি ট্রফি ম্যাচ খেলেনি। তিনি সর্বশেষ ২০১৩ সালে দিল্লির হয়ে একটি ঘরোয়া টুর্নামেন্ট খেলেছিলেন। রোহিত সর্বশেষ ২০১৫ সালে রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের প্রতিনিধিত্ব করেছিলেন। রোহিত ২০১৮ সাল থেকে ঘরোয়া ক্রিকেট থেকে দূরে আছেন।

পিটিআইয়ের তথ্য অনুসারে, বিসিসিআই তারকাদের ঘরোয়া ম্যাচের জন্য উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে। বিসিসিআই বলেছে যে যারা লাল বলের ক্রিকেটে প্রতিশ্রুতিবদ্ধ তাদের অবশ্যই রঞ্জি ট্রফি ম্যাচ খেলতে হবে। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টের জন্য ঘরোয়া ক্রিকেট খেলতে না পারলে তার জন্য টিম ম্যানেজমেন্টের অনুমতি নিতে হবেব ভারতীয় দলের ক্রিকেটারদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+