BCCI: চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই গম্ভীরকে নিয়ে কঠোর সিদ্ধান্ত বোর্ডের! ক্রিকেটারদের মতোই নিয়মের আওতায় কোচও?

বর্ডার-গাভাসকর ট্রফিতে শোচনীয় পরাজয়ের পর দলের ক্রিকেটারদের জন্য কঠোর পদক্ষেপ নিয়েছে বিসিসিআই। এবার থেকে বিদেশ সফরে গিয়ে মর্জি মতো চলাফেরা আর করা যাবে না। দলের নিয়ম মেনেই থাকতে হবে ক্রিকেটারদের। শুধু ক্রিকেটার নয় এবার কৌচ গৌতম গম্ভীরের উপরও রাশ টানল বিসিসিআই।

রাহুল দ্রাবিড়ের পর ভারতীয় দলের হেড কোচ হয়েছেন গম্ভীর। তাঁর কোচিংয়ে টি২০ ক্রিকেটে ভালো ফল করলেও একদিনের এবং টেস্টে হতাশাজনক পারফরম্যান্স করেছে ভারত। এই পরিস্থিতিতে তাঁরও ডানা ছাঁটা হয়েছে। সাম্প্রতিক আরও একটি তথ্য উঠে এসেছে এবার থেকে বিদেশ সফরে গম্ভীর তাঁর সহকারীকে দলের সঙ্গে রাখতে পারবেন না।

গৌতম গম্ভীরের সহকারী গৌরব অরোরা তাঁর সঙ্গে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন। শুধু তাই নয় ক্রিকেট বং সাপোর্ট স্টাফদের জন্য নির্বাচিত ক্ষেত্রেও তাঁকে দেখা গিয়েছিল। পাশাপাশি টিম হোটেলে থাকা টিম বাসে যাতায়াত সব কিছুই করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। সাম্প্রতিক একটি রিপোর্ট অনুসারে এবার থেকে গম্ভীরের সহকারীকে বিদেশ সফরে দলের সঙ্গে থাকার ক্ষেত্রে নিষিদ্ধ করা হয়েছে।

সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গম্ভীরের সহকারী গৌরব অরোরার টিম হোটেলে থাকা, দলের সাথে ভ্রমণ, টিম বাস ব্যবহার এবং স্টেডিয়ামে ভিআইপি বক্সে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে গম্ভীরের সহকারী অস্ট্রেলিয়ার একটি টেস্ট ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের ভিআইপি বক্সে প্রবেশ করেছিলেন, নির্বাচকদের জন্য নির্ধারিত গাড়ি ব্যবহার করেছিলেন, দলের হোটেলে ক্রিকেটারদের সংরক্ষিত অঞ্চলে প্রাতঃরাশও করেছিলেন।

একটি সূত্র এ বিষয়ে জানিয়েছেন, বিসিসিআই গম্ভীরের আপ্ত সহায়ককে ভারতীয় দলের সঙ্গে একই হোটেলে থাকতে, স্টেডিয়ামে ভিআইপি বক্সে প্রবেশ করতে এবং টিম বাস ব্যবহার করতে নিষেধ করে দিয়েছে। আগামী দিনে তিনি বিদেশ সফরে ভারতীয় দলের সঙ্গে ভ্রমণ করতে পারবেন না।

এর আগে রোহিত শর্মা-বিরাট কোহলিদের জন্য ১০ দফা নিষেধাজ্ঞা জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার থেকে বিদেশ সফরে খেলতে গেলে এই নিষেধাজ্ঞাগুলি মানতে হবে ভারতীয় ক্রিকেটারদের। এই নিয়ম চালু হওয়ায় এখন থেকে রোহিত-কোহলিদের মন মর্জি মাফিক চলাফেরায় নিয়ন্ত্রণ আসতে চলেছে। শুধু গম্ভীর নন থেকে ক্রিকেটারেরা আর নিজেদের ম্যানেজার, সহকারী, নিরাপত্তারক্ষী, রাঁধুনি নিয়ে যেতে পারবেন না। বোর্ডের অনুমতি নিতে হবে এমন কাউকে নিয়ে যেতে হলে।

এবার থেকে নির্ধারিত অনুশীলনে আসা বাধ্যতামূলক। দলের সঙ্গে অনুশীলনে যেতে হবে এবং ফিরতে হবে। ব্যক্তিগতভাবে যাতায়াত করা যাবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+